চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সবচেয়ে বড় উৎসবে থাকছে যেসব দেশী ছবি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে ‘বাংলাদেশ প্যানোরমা’য় থাকছে ১০টি দেশী ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 31, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন দেশীয় সিনেমার পোস্টার ও ছবি, উৎসবের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ জানুয়ারি শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের ২৩ তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবারের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ।’

আসন্ন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেকটিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ডসহ মোট ১০টি বিভাগে বিভিন্ন দেশের দুই শতাধিক সিনেমা দেখানো হবে। তবে দেশের দর্শকদের কাছে সবচেয়ে প্রতীক্ষিত বিভাগটি ‘বাংলাদেশ প্যানোরমা’।

এবছর এই বিভাগে মোট ১০টি সিনেমা নির্বাচিত হয়েছে। এ শাখায় দেখা যাবে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ও নতুন ছবি। এরমধ্যে আছে বুসানে প্রিমিয়ার হওয়া দুই ছবি। এর একটি বিপ্লব সরকারের আগন্তুক এবং অন্যটি ইকবাল এইচ চৌধুরীর ‘বলী’।

এছাড়াও এই বিভাগে উৎসবে দেখানো হবে আবদুল আহাদ তানভীরের বাতাসের ফেনা, শঙ্খ দাশগুপ্তের প্রিয় মালতী, মেহেদী রনির এখানে নোঙর, ধ্রুব হাসানের ফাতিমা, তৌফিক এলাহির নীল পদ্ম, নিয়ামুল মুক্তার রক্ত জবা, আবদুল আহাদের সহযাত্রা এবং কুসুম সিকদারের শরতের জবা।

উৎসবটি ১১ জানুয়ারি শুরু হয়ে চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এবারও ভেন্যু হিসেবে জাতীয় জাদুঘরের পাশাপাশি থাকছে শিল্পকলা একাডেমি, রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন। তবে কোন ছবি কবে দেখা যাবে, সেটির তালিকা এখনো প্রকাশ করেনি উৎসব কর্তৃপক্ষ।

Tags: এশিয়ান ফিল্ম কম্পিটিশনওয়াইড অ্যাঙ্গেলট্রিবিউটবাংলাদেশ প্যানারোমাবাংলাদেশ প্যানোরমারেট্রোস্পেকটিভলিড বিনোদনসিনেমাসিনেমা অব দ্য ওয়ার্ল্ড
Previous Post

থার্টি ফার্স্ট নাইট: রাজধানীতে অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন

Next Post

জনসম্মুখে সরকারি কর্মচারীদের বক্তব্য প্রদানে নির্দেশনা

Next Post
বাংলাদেশ সরকারের লোগো সহ সরকারি ভবনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসম্মুখে সরকারি কর্মচারীদের বক্তব্য প্রদানে নির্দেশনা

প্রখ্যাত বিচারপতি হাসান আরিফের ছবি, স্মারক ও সম্মাননা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসান আরিফের প্রতি শ্রদ্ধায় ২ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ থাকবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT