চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবিতে নেওয়া হচ্ছে রশিদবিহীন ১ হাজার টাকা উন্নয়ন ফিস

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
6:56 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ, শিক্ষা
A A
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশদ্বার চিহ্নিত সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীক্ষার ফরমের সাথে রশিদ বিহীন ১ হাজার টাকা উন্নয়ন ফিস দিতে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের ।

উন্নয়ন ফিস না দিলে পরীক্ষার ফরম বিভাগের অফিস থেকে জমা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী চ্যানেল আই অনলাইনকে জানান, কোনোরকম রশিদ ছাড়া টাকাটা রাখা হচ্ছে। ৪র্থ বর্ষের পরীক্ষার ফলাফল হওয়ার বহুদিন পর মাস্টার্সে ভর্তি শুরু হয়।

ভর্তির এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা ফরমের সাথে ১ হাজার টাকা দিতে হচ্ছে। ফি ব্যতিত ফরম জমা নেবে না বিভাগ।

চবির ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘উন্নয়ন ফিসের কর্তৃপক্ষ থেকে কোনো অফিসিয়াল সার্কুলার দেওয়া হয়নি। এটা ডিপার্টমেন্টের নিজস্ব সিদ্ধান্ত। টাকা দিতে ইচ্ছুক না হলে শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিতে পারে।’

বাংলাদেশ স্টাডিজ ডিপার্টমেন্টের সভাপতি ও কলা অনুষদের ডিন মাহবুবুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিপার্টমেন্টে ভর্তির সময় ডেভেলপমেন্ট খাতে এই টাকা দিতে হয়। বাংলাদেশ স্টাডিজ -এর মাস্টার্স ব্যাচ বাংলাদেশের প্রথম ব্যাচ। ভুল করে ভর্তির সময় উন্নয়ন ফিস নেওয়া হয়নি, তাই এখন নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই টাকার জন্য কোনো রশিদ দেওয়া হয় না।’

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের দাবি, ডিপার্টমেন্টে থেকে কোনো টাকা ভর্তির সময় নেওয়া হয় না। টাকা নেয় ডিন অফিস। কোনো রকম রশিদ ব্যতীত টাকা দেওয়ার নিয়ম নেই। তা ছাড়া, শিক্ষার্থীদের ক্যাশ টাকা ব্যাংকে জমা দিতে হয়।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Previous Post

‘সেফটি ব্যবস্থাপনা না থাকলে সরকার লোন দিবে না’

Next Post

দেশের ৩৬ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে

Next Post
বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ৩৬ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে

ক্রিকেট খেলোয়াড় উইলিয়ামসন মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তুতি ম্যাচ দিয়ে ফেরার পরিকল্পনায় উইলিয়ামসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT