চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতবর্ষে সংগীতাচার্য অমিয়রঞ্জনকে শ্রদ্ধা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 অপরাহ্ন 27, এপ্রিল 2026
in বিনোদন
A A

পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় সংগীতজগতের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। বিষ্ণুপুর ঘরানার গৌরবময় সংগীত পরিবারের কৃতি সন্তান তিনি। তাঁর জন্ম কলকাতায়, ১৯২৭ সালের ২১ ফেব্রুয়ারি। সংগীতজ্ঞ সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁর পিতা। হিন্দুস্থানি সংগীত জগতে সুগায়করূপে অমিয়রঞ্জন মহাশয়ের বিশেষ পরিচিতি রয়েছে।

দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে তিনি ধ্রুপদী সংগীতের চর্চা ও প্রচারে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর গভীর সংগীতজ্ঞান, মেধাবী শিক্ষাদান এবং অনন্য পরিবেশনাশৈলী তাঁকে সংগীত জগতের এক অবিস্মরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। সৃজনশীল সংগীতে তিনি যেমন অনুপ্রাণিত, তেমন সংগীতের তত্ত্বচিন্তায় তাঁর আগ্রহ অপরিসীম। তাই সংগীত সাধনার ফাঁকেই তত্ত্বানুশীলনে মগ্ন হয়েছেন। সংগীতের সৌন্দর্য বিষয়ে তিনি ১৯৬৮ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি লাভ করেন।

তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৯৪৮ সালের বাংলা ভাষা ও সাহিত্যের এম. এ.। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ কাল সংগীত বিভাগে তিনি সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন। ১৯৯২ সালে তিনি অবসর গ্রহণ করেন। শতবর্ষে জীবনকে সংগীতময় করে রাখা এমন সংগীতগুণী ভারতবর্ষে বিরল।

পরিমিত ও সংযত খাদ্যাভ্যাস, সংগীত চর্চা, শরীর চর্চা, সংগীত শিক্ষাদান ইত্যাদি বিভিন্ন বিষয়ে সুশৃঙ্খল জীবন যাপন সংগীতাচার্যকে দীর্ঘ ও সুস্থ কর্মময় জীবন দান করেছে৷ তিনি প্রতিনিয়তই তাঁর দীর্ঘ জীবনের সংগীতের অভিজ্ঞতা বিলিয়ে দিচ্ছেন যার ফলে ভারতীয় উচ্চাংগ সংগীত আরোও ঋদ্ধ হয়ে উঠছে। প্রাতিষ্ঠানিক শিক্ষকতা ছাড়াও দেশ বিদেশে তিনি অসংখ্য শিষ্য শিষ্যা তৈরি করেছেন, রচনা করেছেন সংগীতের নানা বিষয়ে গবেষণা গ্রন্থ।

বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতের প্রসারে তাঁর ভূমিকা অসামান্য। শাস্ত্রীয় সংগীত বিষয়ে উচ্চশিক্ষার প্রসারে বাংলাদেশে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাঁদের সিংহভাগই অমিয়রঞ্জন মহাশয়ের শিষ্য-শিষ্যা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ এই শতবর্ষী মহান সংগীতগুরুর জন্মশতবর্ষ পালন করেছে রবিবার (২৬ এপ্রিল)। আয়োজন সম্পর্কে সংগীত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সনজিদা মইদের কাছে জানতে চাইলে তিনি অনুষ্ঠানের গুরুত্বের উপর আলোকপাত করেন। তিনি বলেন,“সংগীতের সৌন্দর্য ও নন্দনতাত্ত্বিক গবেষণায় শ্রী অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সমৃদ্ধ গবেষণা রয়েছে। বাংলা ভাষাভাষী অঞ্চলে উনাদের সংগীত ঘরানার অবদান অসীম। আমাদের উচ্চাঙ্গ সংগীতের শক্তিশালী ভিত্তি তৈরিতে উনার পরিশ্রম রয়েছে। আমরা উনার জন্মশতবর্ষ পালনের ভেতর দিয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে চাই এবং তাদেরকেও সংগীত সাধনায় আগ্রহী করে তুলতে চাই।”

সংগীত বিভাগের প্রতিনিধির মাধ্যমে মানপত্র, উত্তরীয় ও ফুল দিয়ে সংগীতাচার্যকে বরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আয়োজনটি সংগীত বিভাগের হলরুমে অনুষ্ঠিত হলেও অনুষ্ঠানে অমিয়রঞ্জন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত থাকেন পুরো সময় ধরেই।

অনুষ্ঠানে পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় নিজের অনুভূতি প্রকাশ করে বক্তৃতা রাখেন। ওপার বাংলার প্রখ্যাত সংগীত শিক্ষক অধ্যাপক ড. কাবেরী কর অনুষ্ঠানে তাঁর অনুভূতি প্রকাশক বক্তব্য রাখেন।

সংগীত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সনজিদা মইদ বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজনের শুরুতেই ৷ অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা সমবেত রাগ সংগীত পরিবেশন করেন। এরপর বিভাগের প্রবীণ শিক্ষক প্রফেসর ড. অসিত রায় এবং ড. পদ্মিনী দে সংগীত পরিবেশনার মাধ্যমে সংগীতাচার্যকে শ্রদ্ধা জানান। আয়োজনের আহ্বায়ক জনাব আলমগীর পারভেজের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tags: গানগৌরবধ্রুপদীরাজশাহীলিড বিনোদনসংগীত বিভাগ
Previous Post

বায়ার্নের বিপক্ষে ‘সেমিফাইনাল’ শুরু হয়ে গেছে পিএসজির

Next Post

৬ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

Next Post

৬ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

বাংলাদেশ-ভারত সীমান্তে চেকপোস্ট ও প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গে নির্বাচন: বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত বন্ধের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT