চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃণাল সেনের জন্ম শতবর্ষ, বছরব্যাপী আয়োজনের পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:29 অপরাহ্ন 11, মে 2023
in বিনোদন
A A
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের ছবি, তিনি দর্শকদের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাভাষার বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার মৃণাল সেন। আগামী ১৪ মে কিংবদন্তী চলচ্চিত্রকার মৃণাল সেনের শততম জন্মদিন। বিশেষ এই দিনে তাকে ও তার চলচ্চিত্রকে নানাভাবে স্মরণের উদ্যোগ নিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। এরমধ্যে অন্যতম ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।

মৃণাল সেনের জন্ম শতবর্ষে এই সংগঠন আয়োজন করেছে বিশেষ আলোচনা অনুষ্ঠানের। আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামি শনিবার (১৩ মে) বিকেল ৫টা ৩০ মিনিটে, ঢাকার কাঁটাবনের পাঠক সমাবেশে।

অনুষ্ঠানে মৃণাল সেনের জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনার পাশাপাশি প্রকাশ করা হবে জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ স্মারক পোস্টার। এছাড়া অনুষ্ঠানে ঘোষণা করা হবে মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির বছরব্যাপী আয়োজনের পরিকল্পনা।

সকলের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে মৃণাল সেনের জীবন ও সৃষ্টি বিষয়ে আলোচনা করবেন চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, চলচ্চিত্র শিক্ষক হায়দার রিজভী, আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন, শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ ও শিল্পী সব্যসাচী হাজরা।

আয়োজনে সভাপতিত্ব করবেন চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন। আয়োজন সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ।

১৯২৩ সালের ১৪ মে তৎকালিন পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলা শহরের সদর এলাকার ঝিলটুলিতে জন্মগ্রহণ করেন মৃণাল সেন। ফরিদপুরে তিনি তাঁর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ালেখা সম্পন্ন করে পশ্চিম বাংলার কলকাতায় স্থায়ী হন। পরবর্তীকালে তিনি ভারতীয় চলচ্চিত্রের যুগ পরিবর্তনের অন্যতম কাণ্ডারি হয়ে ওঠেন। উপমহাদেশে সৎ ও চিন্তাশীল চলচ্চিত্রে তিনি অন্যতম পথিকৃৎ ব্যক্তিত্ব।

Tags: চলচ্চিত্র নির্মাতাজন্ম শতবর্ষনির্মাতাবাংলাদেশভারতমৃণাল সেনলিড বিনোদনশতবর্ষসিনেমা
Previous Post

৪৮ বছর পর খালেদ মোশাররফ-হুদা-হায়দার হত্যা মামলা দায়ের

Next Post

তাপপ্রবাহ: পোশাক নিয়ে শনিবার আলোচনায় বসবেন প্রধান বিচারপতি

Next Post
প্রধান বিচারপতি পোশাক পরিহিত, serious expression. Channel i News - চ্যানেল আই নিউজ

তাপপ্রবাহ: পোশাক নিয়ে শনিবার আলোচনায় বসবেন প্রধান বিচারপতি

বাংলাদেশ র‍্যাবের সদস্যদের সঙ্গে একজন ব্যক্তি, নিরাপত্তা চেকের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT