চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকল্পে বরাদ্দের টাকা শতভাগ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে: পাট উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের পাট উপদেষ্টাদের সঙ্গে বৈঠক, প্রকল্পের অর্থ ব্যবহারে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর। আমি চাই, বড় প্রকল্পে বরাদ্দের টাকা যেনো শতভাগ সদ্ব্যবহার করা হয়, সেটা নিশ্চিত করতে। 

রোববার ২২ সেপ্টেম্বর বিকেলে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পায়রা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বন্দর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ১ হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে। এই গণজাগরণ থেকে পরিবর্তন আনতে হবে, দেশে দুর্নীতি কমাতে হবে। সাধারণ মানুষের দুর্দশা কমাতে হবে।

এর আগে, পায়রা বন্দরের চলমান প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে পায়রা বন্দরে আরও বিনিয়োগের প্রয়োজনীতার কথা বলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য কমডোর রাজীব ত্রিপুরা।

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বণিক, চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী,সদস্য পরিমল চন্দ্র বসু (যুগ্মসচিব),সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন (ট্যাজ), ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ,ক্যাপ্টেন এস এম শরিফুর রহমানসহ (প্রকল্প পরিচালক,পাবক) সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tags: উপদেষ্টাদুর্নীতিপাটপাট উপদেষ্টা
Previous Post

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়া বাধ্যতামূলক

Next Post

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে বদলি

Next Post
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের বদলি বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে বদলি

তানভীর মোহাম্মদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

তানভীর মোহাম্মদকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিয়োগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT