চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টফিতে বিশ্বকাপের এক সপ্তাহে ১০ কোটি মিনিট স্ট্রিমিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:02 অপরাহ্ন 11, জুন 2024
in তথ্যপ্রযুক্তি
A A
আইসিসি টি২০ বিশ্বকাপের লোগো এবং মোবাইল অ্যাপের স্ক্রিনশট. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি ক্রিকেটপ্রেমী দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করছে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহের মধ্যে টফিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ১০ কোটি মিনিটেরও বেশি সময় ধরে দর্শকরা সরাসরি উপভোগ করেছেন। টফির এ আয়োজন ইতোমধ্যে দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

মঙ্গলবার বাংলালিংক এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি ছিল বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। ১০ লাখেরও বেশি দর্শক এ ম্যাচটি সরাসরি টফিতে উপভোগ করেছেন। দুদেশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি দর্শকদের ব্যাপক আনন্দ দিয়েছে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট টিমের সমর্থকদের কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে শেষ হাসি তারা হেসেছেন। উপমহাদেশের ক্রিকেটের ধ্রুপদী লড়াই ভারত-পাকিস্তান ম্যাচটিও ছিল দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। প্রাইম টাইমে অনুষ্ঠিত হওয়া এ ম্যাচটি ১৩ লাখেরও বেশি দর্শক একইসঙ্গে উপভোগ করেছেন। টুর্নামেন্ট শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮০ লাখ দর্শক টফিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপভোগ করেছেন। টুর্নামেন্ট নির্ধারণী পর্যায়ের দিকে আগানোর সঙ্গে এ সংখ্যা আরও বাড়বে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এক্সক্লুসিভ ডিজিটাল স্বত্ব পেয়েছে বাংলালিংকের নিজস্ব প্ল্যাটফর্ম টফি। তাই বাংলাদেশের যেকোনো স্থান থেকে সরাসরি খেলা উপভোগ করার জন্য টফি দর্শকদের একমাত্র গন্তব্যস্থলে পরিণত হয়েছে। বাংলালিংক ছাড়াও অন্য যেকোনো মোবাইল নেটওয়ার্ক থেকেও এক্সেস করতে পারার কারণে টফি সব মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।

টফির মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে টফির ১০ কোটি বা ১০০ মিলিয়ন মিনিট স্ট্রিমিং দ্বারা বোঝা যায় যে, দর্শকরা আমাদের প্রতি আস্থা রেখেছেন এবং এজন্য আমরা টফির গ্রাহকদের কাছে কৃতজ্ঞ। দর্শকদের স্পোর্টস স্ট্রিমিং চাহিদা মেটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করি, আমাদের দর্শকরা টফির সঙ্গে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ উপভোগ করবেন।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর থেকে, আইওএস ব্যবহারকারীরা অ্যাপ-স্টোর থেকে ও স্যামসাং টিভি ব্যবহারকারীরা টিজেন অ্যাপ স্টোর থেকে সহজেই টফি ডাউনলোড করে নিতে পারবেন।

Tags: টফিটি-২০ ক্রিকেট বিশ্বকাপ
Previous Post

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মালাবির ভাইস প্রেসিডেন্টসহ নিহত ১০

Next Post

চাঁদপুরে পিকআপ-সিএনজির সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

Next Post
চাঁদপুরে পিকআপ-সিএনজির সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত গাড়ি ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে পিকআপ-সিএনজির সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

একজন ব্যক্তি বন্দুক দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে, জনতা আতঙ্কিত হয়ে পালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হল মালিকদের ‘তুফান’ লাগবেই লাগবে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT