চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

স্পাইডার-ম্যানের সেটে শুরু হয়েছিলো যে প্রেম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 31, জুলাই 2026
in বিনোদন
A A
টম-জেন্ডেয়ার ১০ বছরের বন্ধুত্ব ও জীবনসঙ্গীর গল্প. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বক্স অফিসেও দারুণ সাফল্য পাচ্ছে ছবিটি। তবে সিনেমার সাফল্যের পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছেন এর দুই তারকা টম হল্যান্ড ও জেন্ডেয়া। কারণ, পর্দার পিটার পার্কার ও এমজের প্রেম এখন বাস্তব জীবনেরও পূর্ণাঙ্গ অধ্যায়।

দশ বছর আগে, ২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-এর অডিশনে প্রথম দেখা হয় টম হল্যান্ড ও জেন্ডেয়ার। এরপর একই ছবিতে অভিনয়ের সময় তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। সিনেমা মুক্তির পর থেকেই প্রেমের গুঞ্জন শুরু হলেও দুজনই দীর্ঘদিন সেটিকে গুজব বলে উড়িয়ে দেন। নিজেদের শুধু ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন।

২০১৯ ও ২০২০ সালে দুজনের নাম অন্য ব্যক্তিদের সঙ্গে জড়ালেও ভক্তদের কৌতূহল কমেনি। অবশেষে ২০২১ সালে লস অ্যাঞ্জেলেসে গাড়ির ভেতরে তাদের চুম্বনের ছবি প্রকাশ্যে আসতেই সম্পর্কের গুঞ্জন সত্যি বলে ধরে নেয় সবাই। একই বছরের সেপ্টেম্বরে জেন্ডেয়ার জন্মদিনে ইনস্টাগ্রামে ‘মাই এমজে’ লিখে শুভেচ্ছা জানান টম। সেটিই ছিল তাদের সম্পর্কের প্রথম প্রকাশ্য স্বীকৃতি।

এরপর ধীরে ধীরে আরও দৃঢ় হয় সম্পর্ক। ২০২২ সালে লন্ডনে একসঙ্গে বাড়ি কেনার খবর প্রকাশ্যে আসে। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন তারা। টম একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তাদের সম্পর্ক খুবই ব্যক্তিগত এবং এটিকে যতটা সম্ভব আড়ালেই রাখতে চান। তিনি জেন্ডেয়াকে নিজের ‘সবচেয়ে ভালো বন্ধু’ এবং ‘জীবনের সবচেয়ে বড় ভরসা’ বলেও উল্লেখ করেন।

২০২৪ সালের শেষ দিকে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয় বলে খবর প্রকাশিত হয়। পরে টমের বাবা ডমিনিক হল্যান্ডও বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, টম আগে থেকেই আংটি কিনে রেখেছিলেন এবং জেন্ডেয়ার বাবার অনুমতি নিয়েই বিয়ের প্রস্তাব দেন।

কোথায়, কীভাবে এবং কোন মুহূর্তে প্রস্তাব দেবেন- সবকিছুই আগে থেকে পরিকল্পনা করেছিলেন তিনি।

অবশেষে ২০২৬ সালে টম হল্যান্ড নিজেই নিশ্চিত করেন, তিনি ও জেন্ডেয়া বিয়ে করেছেন। যদিও এখনো তাদের বিয়ের আনুষ্ঠানিক ছবি প্রকাশ করা হয়নি।

বর্তমানে ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও সফল সময় পার করছেন এই জুটি। এ বছর ‘দ্য ওডিসি’ এবং ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তে একসঙ্গে অভিনয় করেছেন তারা। অন্যদিকে জেন্ডেয়াকে চলতি বছরের শেষ দিকে মুক্তি পাওয়া ‘ডিউন: পার্ট থ্রি’-তেও দেখা যাবে।

স্পাইডার-ম্যানের সেটে শুরু হওয়া বন্ধুত্ব এক দশকে রূপ নিয়েছে হলিউডের সবচেয়ে জনপ্রিয় প্রেমের গল্পগুলোর একটিতে। পর্দার রসায়ন বাস্তব জীবনেও যে সফল হতে পারে, টম হল্যান্ড ও জেন্ডেয়ার সম্পর্ক তারই অন্যতম উদাহরণ। ইন্ডিয়া টুডে

Tags: জেন্ডায়াটম হল্যান্ডসিনেমাস্পাইডার ম্যান : ব্র্যান্ড নিউ ডেস্পাইডার-ম্যানহলিউড
Previous Post

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

Next Post

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

Next Post
দর্শকরা কাঁদছেন, নাটকের আবেগপ্রবণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

বিশ্ব নেতারা রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার বার্তা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT