গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জন ঢাকা সিটির মধ্যে এবং সিটির বাইরে ১ জনের মৃত্যু হয়। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৯ জনে।
আজ শনিবার ২৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ২০২ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪৩ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫৯ জন।









