চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে রূপপুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:39 অপরাহ্ন 01, জুন 2023
in অর্থনীতি
A A
চ্যানেল আই অনলাইন: বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বরাবরের মত এবারের বাজেটেও সরকার গুরুত্ব দিয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পকে। ২০২৩-২৪ অর্থবছরে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার এডিপি পাস হয়েছে। সেখানে ১ হাজার ৩০৯টি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দের ২৩ শতাংশ অর্থই রাখা হয়েছে ১০ টি বড় প্রকল্পে। এই ১০ প্রকল্পে সব মিলিয়ে ৬০ হাজার ৫১ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

এরমধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প। এই প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার ৭০৬ কোটি টাকা। এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র ৯ হাজার ৮১ কোটি টাকা এবং চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) ৮ হাজার ৫৮৬ কোটি টাকা বরাদ্দ পেয়েছে।

এ ছাড়া বেশি বরাদ্দ পাওয়া শীর্ষ ১০ প্রকল্পের তালিকায় আরও আছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, পদ্মা সেতু রেল সংযোগ, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ, ফিজিক্যাল ফ্যাসিলিটিজ ডেভেলপমেন্ট (পিএফডি); মেট্রোরেলের এমআরটি-১ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ এবং মেট্রোরেলের এমআরটি-৬।

এছাড়াও উচ্চ, মধ্যম ও নিম্ন অগ্রাধিকার হিসেবে বরাদ্দহীন ৮২৫টি নতুন প্রকল্প রাখা হয়েছে। এসব প্রকল্প বছরজুড়ে পাস করা হবে। নির্বাচনের বছরে কম গুরুত্বহীন বিভিন্ন প্রকল্প অনেকটাই জনতুষ্টির জন্যই সরকার করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মোটা দাগে পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেগা প্রকল্পগুলোতে বরাদ্দকৃত বাজেট শতভাগ পেলেও অন্যান্য প্রকল্পগুলোতে বাজেটের পুরোটা হাতে পায় না সংশ্লিষ্টরা। যার কারণে মাঝপথেই থেমে থাকে অনেক প্রকল্প। এবারের বাজেটেও এমন প্রকল্পের ছড়াছড়ি। নির্বাচনের সময় রাস্তাঘাট, ভবন নির্মাণের প্রকল্প পাসের চাপ থাকে। স্থানীয় নেতারা জনগণের সামনে দৃশ্যমান অগ্রগতি দেখাতে চান। শুধু জনতুষ্টির জন্য এমন প্রকল্প পাস করা হয়। বিশ্লেষকরা বলছেন, ভোট লক্ষ্য করেই মূলত এসব প্রকল্প শেষ করা বা দৃশ্যমান করতে চায় সরকার।

Tags: জাতীয় বাজেটজাতীয় বাজেট ২০২৩-২৪
Previous Post

‘স্মার্ট বাংলাদেশে’ মাথাপিছু আয় হবে কমপক্ষে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার

Next Post

যুবসমাজকে প্রস্তুত করতে বাজেটে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ

Next Post
বাংলাদেশের যুবরা কম্পিউটার ও ইন্টারনেট প্রশিক্ষণে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবসমাজকে প্রস্তুত করতে বাজেটে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ

কক্সবাজার পৌর নির্বাচনে প্রতীক নিয়ে প্রচারে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার পৌর নির্বাচনে প্রতীক নিয়ে প্রচারে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT