চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রলারে ১০ মরদেহ: কাউন্সিলরের নির্দেশে ‘ডাকাতি’ করতে সাগরে

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:22 পূর্বাহ্ন 06, মে 2023
in কক্সবাজার, জনপদ
A A
নিরাপত্তা বাহিনীর একজন সদস্যের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ট্রলারে ১০ লাশের উদ্ধার ঘটনায় উদঘাটন হয়েছে নতুন রহস্য। স্থানীয় এক পৌরসভার কাউন্সিলরের নির্দেশে পরিকল্পিতভাবে সাগরে ডাকাতি করতে গিয়েছিল বলে জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার আসামীদের একজন।

বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় নিজেকে ডাকাত স্বীকার করে এক আসামী কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফের আদালতে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত দীর্ঘ ৫ ঘণ্টাব্যাপি জবানবন্দি দেন।

ওই আসামী চকরিয়ার বদরখালী এলাকার মো. নুর নবীর ছেলে গিয়াস উদ্দিন মুনির। এ নিয়ে মামলাটিতে এ পর্যন্ত ৪ আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মুনির বলেন, ট্রলার থেকে মৃতদেহ উদ্ধার হওয়া ১০ জনই ডাকাত (জলদূস্য) ছিলেন। মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খায়ের হোসেন এবং উপজেলার কুতুবজুম ইউনিয়নের সোনাদিয়ার মো. মোস্তফার ছেলে সুমনের (২৭) নির্দেশনায় তারা পরিকল্পিতভাবেই সাগরে জেলের বেশে নানা সময় ডাকাতি করার উদ্দেশে যেতেন। এই ১০ ডাকাতের মধ্যে নিহত চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের কবির হোসাইনের ছেলে সাইফুল ইসলামকে মুনীরই সাগরে জলদূস্যতা করতে পাঠিয়েছিলেন।

এ বিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা এবং কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় এ পর্যন্ত চারজন আদালতে জবানবন্দি দিয়েছেন। তবে তারা জবানবন্দিতে কী বলেছেন এখনও আমি জানি না। কিন্তু আসামী মুনিরের কাছ থেকে রিমান্ডের সময় পুলিশ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। সেই তথ্যে মামলাটি একটি গতিপথ পেয়েছে। তবে এ বিষয়ে শতভাগ নিশ্চিত হতে আরও সময় প্রয়োজন।

পুলিশ, আদালতসহ এ মামলায় সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে, আসামি মুনির প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, তিনি একজন লবন চাষী। মূলত অন্যের জমিতে লবন তোলার কাজ করেন তিনি। তিনি ছোটবেলা থেকেই এই কাজ করছেন। তবে কাজ না থাকলে অভাবের তাড়নায় সাগরে ডাকাতি করতে যান। তিনি চার থেকে পাঁচ বছর ধরে ডাকাতি করে আসছেন। তিনি বহু ডাকাতি করেছেন জানিয়ে বলেন, তার হাত ধরে অনেক মানুষ ডাকাতিতে নেমেছে।

সংশ্লিষ্টরা জানান, গ্রেপ্তার গিয়াস উদ্দিন মুনির আদালতে জবানবন্দী প্রধানকালে তার পূর্বের ডাকাতির ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছেন, কিছুদিন আগে সম্ভবত গত মাসের দ্বিতীয় রমজানের দিন সুমনের কথা অনুযায়ী আমি, নুরুল কবির (বর্তমানে ডাকাতির ঘটনায় মৃত), সাইফুল ইসলাম পুতুসহ (বর্তমানে ডাকাতির ঘটনায় মৃত) কক্সবাজার আরও চারজন এবং মহেশখালীর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমিশনার খায়ের হোসেনের সাতজন ডাকাত নিয়ে কমিশনার খায়ের হোসেনের ট্রলার (যার নাম মায়ের দোয়া) নিয়ে অনুমান রাত প্রায় ১০ থেকে ১১টার মধ্যে ডাকাতি করতে বের হই। আমরা ঐদিন নুর করিম প্রকাশ নুকুরি ডাকে এমন নামের এক ব্যক্তির বোট ডাকাতি করি।

মহেশখালীর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খায়ের হোসেনকে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করে মহেশখালী থানার ওসির রুমে আছে জানিয়ে মুঠোফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে বারবার ফোন দেওয়া হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

তবে মহেশখালি থানার ওসি প্রণব চাকমা বলেন, কাউন্সিলর খায়ের মিথ্যা বলেছেন। তিনি আমার রুমে আসেননি।

তাকে আটক করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এটি আমি বলতে পারব না। এটি বলতে পারবেন তদন্ত কর্মকর্তা।

Tags: কক্সবাজার
Previous Post

কীভাবে অভিষেক ঘটবে রাজা তৃতীয় চার্লসের?

Next Post

রশিদের ৩ উইকেটের পর ঋদ্ধিমান-হার্দিকে বিধ্বস্ত রাজস্থান

Next Post
রশিদের ৩ উইকেটের পর ঋদ্ধিমান-হার্দিকে বিধ্বস্ত রাজস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

রশিদের ৩ উইকেটের পর ঋদ্ধিমান-হার্দিকে বিধ্বস্ত রাজস্থান

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

অবসরপ্রাপ্ত ও মৃত নাবিকের সন্তানদের কোটা ফিরে পাওয়ার রিটে রুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT