চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ তারকা হোটেলে ১০ দিনে বিল প্রায় ৬ লাখ, উধাও পরিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 27, আগস্ট 2026
in আন্তর্জাতিক
A A
Luxurious hotel entrance with three SUVs parked in front and ornate architecture. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: উদয়পুরের বিলাসবহুল ওবেরয় উদয়ভিলাস হোটেল (সংগৃহীত)।

ভারতের উদয়পুরের বিলাসবহুল পাঁচতারা হোটেল ওবেরয় উদয়ভিলাসে ১০ দিন অবস্থান করে ৫ লাখ ৭৪ হাজার রুপির বিল পরিশোধ না করেই চলে যাওয়ার অভিযোগ উঠেছে দিল্লির এক পরিবারের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১২ আগস্ট অনুরাগ যাদব নামের এক ব্যক্তি মেকার বাহা ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে হোটেলটিতে বুকিং করেন। এরপর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ১৪ থেকে ২৩ আগস্ট পর্যন্ত সেখানে অবস্থান করেন তিনি।

এই সময়ে পরিবারটি হোটেলের বিভিন্ন পরিষেবা গ্রহণ করে। এর মধ্যে দুপুর ও রাতের খাবারও ছিল।

চেকআউটের সময় ১০ দিনের থাকার জন্য পরিবারটিকে ৫ লাখ ৭৪ হাজার রুপির বিল দেওয়া হয়। কিন্তু বিল পরিশোধ না করে অনুরাগ যাদব দাবি করেন, ট্র্যাভেল এজেন্সিই এই অর্থ পরিশোধ করবে। তবে বুকিংয়ের সময় এমন কোনো ব্যবস্থা করার কথা অস্বীকার করেছে মেকার বাহা ট্র্যাভেল এজেন্সি।

এ ঘটনায় হোটেলের লিয়াজোঁ ম্যানেজার রবীন্দ্র সিং আম্বামাতা থানায় মামলা করেছেন।

সাব-ইন্সপেক্টর অজয়রাজ সিং বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ট্র্যাভেল এজেন্সির সঙ্গে যোগসাজশ করে পর্যটকের প্রতারণার ঘটনা এটি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এর আগে গত জুলাইয়ে গত তিন দশকে ভারতের ৩০০টির বেশি বিলাসবহুল হোটেলের সঙ্গে প্রতারণার অভিযোগে তামিলনাড়ুর ৬৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বিংসন জন নামে ওই ব্যক্তি ভুয়া পরিচয় ব্যবহার করে পাঁচতারা হোটেলে থাকতেন এবং বিল পরিশোধ না করেই চলে যেতেন।

কখনো বিদেশি ট্যুরিস্ট গাইড, কখনো ইংরেজি শিক্ষক আবার কখনো যোগ প্রশিক্ষক পরিচয়ে হোটেলে চেক-ইন করতেন বিংসন। কয়েক দিন অবস্থান করে হোটেলের বিভিন্ন সুযোগ-সুবিধা ব্যবহারের পর বিল না দিয়েই উধাও হয়ে যেতেন তিনি। অনেক ক্ষেত্রে হোটেলের মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

Previous Post

আদালত চত্বরে সালমান শাহ ভক্তদের ভিড়, ৫ দিনের রিমান্ডে ডন

Next Post

সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি চীনের: আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান

Next Post
চীন প্রতিনিধিরা জাতিসংঘে শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি চীনের: আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মক্কা প্যাক্টে যুক্ত হওয়ার প্রশ্নে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর জবাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT