চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বহিস্কার ১০ কলেজ শিক্ষার্থী

সুমন রায় by সুমন রায়
6:11 অপরাহ্ন 20, জুলাই 2025
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
জয় বাংলা স্লোগান দিয়ে বহিষ্কার হওয়া কলেজ শিক্ষার্থীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষকদলের আয়োজনে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপন কর্মসূচিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ১০ শিক্ষার্থী বহিস্কার হয়েছে।

রোববার (২০ জুলাই) বৃক্ষরোপণ করার সময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দিলে উপস্থিত নেতাকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হলে ওই শিক্ষার্থীদের বহিস্কারের সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান।

জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

কলেজের প্রশাসনিক সূত্র থেকে জানা যায়, কলেজে কোন রাজনৈতিক সংগঠন কিংবা রাজনৈতিক চর্চা হয় না।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষা কেন্দ্র হওয়ায় বিএনপি নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচির ভেন্যু হিসেবে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠকে বেছে নেয়। কর্মসূচি চলাকালে কয়েকজন শিক্ষার্থী আওয়ামী লীগের দলীয় স্লোগান দেয়। এতে করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে স্থায়ী বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে আগামী শনিবার (২৬ জুলাই) অভিযুক্ত শিক্ষার্থীদেরকে অভিভাবকসহ কলেজে উপস্থিত হওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দলীয় লোকজনের বাইরে কর্মসূচিতে এক প্রকার জোর করে কয়েকজন বখাটে যুবক কলেজে প্রবেশ করে। কর্মসূচি চলাকালে তারা কলেজের মানবিক বিভাগের মেয়ে শিক্ষার্থীদেরকে আপত্তিমূলক মন্তব্য করে। এতে কলেজের ছেলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে ওই বখাটেরা কলেজকে ‘আওয়ামী লীগের কলেজ’ হিসেবে আখ্যা দিয়ে বাকবিতন্ডায় জড়ায়। এসময় বিক্ষুব্ধ কয়েকজন ছাত্র শুধু ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এতে বিএনপির নেতৃবৃন্দসহ ওই যুবকরা উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের উপর চড়াও হলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় কলেজের অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান পরিবেশ নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদেরকে শাসন করেন।

কলেজের অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান বলেন, যেহেতু এই কলেজটিতে কোন প্রকার রাজনীতিক চর্চা করতে দেওয়া হয় না। সেখানে আমাদের ছাত্ররা কেন রাজনৈতিক স্লোগান দেবে? তারই পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে  অভিযুক্ত শিক্ষার্থীদেরকে ক্লাস বর্জনসহ সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী শনিবার শিক্ষার্থীদেরকে তাদের অভিভাবকসহ কলেজে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Previous Post

সালমান খানের প্রাক্তন প্রেমিকার বাড়িতে ভাঙচুর

Next Post

নকল টিকিট নিয়ে ভোগান্তিতে দর্শকরা, ফিরতে হচ্ছে গেট থেকে

Next Post
দর্শকদের দীর্ঘ লাইন গেটের বাইরে, নকল টিকিটের কারণে ভোগান্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নকল টিকিট নিয়ে ভোগান্তিতে দর্শকরা, ফিরতে হচ্ছে গেট থেকে

অভিনেতার ভাঙা চেহারা ও পোশাক, নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিবের ভাইরাল হওয়া ছবিগুলো দেখে যা বলছেন নেটিজেনরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT