চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক নিয়ে বিরোধে যুবক খুন, নারীসহ আটক ৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 14, মে 2026
in - সেমি লিড, অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
জনতা ও পুলিশ সদস্যরা মাদক বিরোধী ঘটনায় জড়িতদের নিয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জেরে হানিফ মিয়া (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত হানিফ মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একাধিক পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে জানিয়েছে তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) রাতের দিকে নিজ বাড়ির সামনে মাচার ওপর বসে ছিলেন হানিফ মিয়া। এ সময় মাদক ব্যবসায়ী জাকির হোসেনসহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে তার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তাকে জোরপূর্বক ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘ সময় মারধরের পর গুরুতর আহত অবস্থায় হানিফ মিয়ার মৃত্যু হয়। পরে অভিযুক্তরা মরদেহ বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

অভিযুক্ত জাকিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অন্তত ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে মাদকসহ একাধিক অপরাধের মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে হানিফের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতার মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্ত জাকিরের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে ও একটি মোটরসাইকেলে আগুন দেয়।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tags: কিশোরগঞ্জ
Previous Post

শাহরুখের ‘কিং’-এর সেট থেকে অভিষেকের ছবি ফাঁস!

Next Post

২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণ

Next Post
এসএসসি পরীক্ষার জন্য ছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে বসে প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সাথে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সকল পরিবহনে বিনা ভাড়ায় প্রতিবন্ধীদের যাত্রীসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT