চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ই-কমার্স খাতে ১ হাজার ৭০০ কোটি টাকার ক্ষতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:38 অপরাহ্ন 31, জুলাই 2024
in - সেমি লিড, অর্থনীতি
A A
ই-কমার্স লোগো সহ অনলাইন কেনাকাটার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে চলমান পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ থাকায় গত ১৩ দিনে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ই-কমার্সভিত্তিক ব্যবসায়ীরা। ই-কমার্স খাতে ১ হাজার ৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ইন্টারনেট বন্ধ থাকায় ই-কমার্স খাতে দৈনিক ১২০ কোটি টাকার লেনদেন বন্ধ ছিল। অনলাইনভিত্তিক ই-কমার্স ও এফ-কমার্স খাতের ব্যবসার প্রচারণা ফেসবুকনির্ভর হওয়ায় বিপাকে পড়েছেন অন্তত ৫-৬ লাখ উদ্যোক্তা।

গত ১৭ জুলাই সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন স্থানে ফোরজি মোবাইল ইন্টারনেট সীমিত হয়ে পড়ে। ১৮ জুলাই সকাল থেকে সেটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। দিনভর ব্রডব্যান্ড ইন্টারনেট চললেও একই দিন সন্ধ্যায় সেটিও বন্ধ হয়ে যায়। পুরো দেশজুড়ে ইন্টারনেট ‘ব্ল্যাকআউটের’ এমন অবস্থায় একেবারেই থমকে যায় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। এই ব্যবসার ‘লাইফলাইন’ বন্ধ থাকায় গ্রাহকরা যেমন ই-কমার্সে অর্ডার করতে পারছিলেন না, তেমনি প্রতিষ্ঠানগুলোও কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারছিলেন না।

তবে সব থেকে গভীর সংকটে পড়েছেন এফ-কমার্সের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের কারও কারও নিজেদের জীবিকা যেমন হুমকিতে, তেমনি কেউ কেউ আছেন কর্মীদের বেতন দেয়ার দুশ্চিন্তায়। কেউ কেউ আবার ইন্টারনেট বন্ধ থাকার সময়ে ফেসবুকে বিজ্ঞাপন প্রচার করে গুনছেন আর্থিক ক্ষতি।

ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর তথ্য অনুযায়ী, এফ কমার্সে ক্ষতি হয়েছে ৬০০ কোটি টাকা, এই লজিস্টিকে ক্ষতি হয়েছে ১০০ কোটি টাকা, ট্যুরিজম খাতে প্রায় ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ভবিষ্যতে এভাবে যেন ফেসবুক অথবা ইন্টারনেট বন্ধ করা না হয় তার জন্য সরকারের কাছে অনুরোধ করেছে ই-ক্যাব।

Tags: ই কমার্সইন্টারনেট বন্ধক্ষতি
Previous Post

গুপ্ত হত্যার শিকার হামাস প্রধান ইসমাইল হানিয়া

Next Post

‘মার্চ ফর জাস্টিস’ ব্যানারে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢুকে পড়ে শিক্ষার্থীরা

Next Post
শিক্ষার্থীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিসের জন্য জমায়েত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মার্চ ফর জাস্টিস’ ব্যানারে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢুকে পড়ে শিক্ষার্থীরা

বাংলাদেশ ক্রিকেটার মুশতাক ইংল্যান্ডে ফিরছেন, শুভকামনা জানাচ্ছেন সবাই. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান সফরে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT