চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে নিহত এক

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:40 পূর্বাহ্ন 19, মার্চ 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের মানচিত্র ও আশপাশের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে দুষ্কৃতিকারীদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১২ নম্বর আশ্রয় শিবিরের জি-৭ ব্লকে এ ঘটনা ঘটেছে।

নিহত মোহাম্মদ মাহবুব ওরফে হাফেজ মাহবুব (২৭) উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-৯ ব্লকের বাসিন্দা সৈয়দ আমিনের ছেলে।

স্থানীয়দের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার সন্ধ্যায় বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-৭ ব্লকে কতিপয় স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন মোহাম্মদ মাহবুব। এক পর্যায়ে ৫-৭ জন মুখোশধারী দুষ্কৃতিকারী সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

ওসি আরও বলেন, ‘পরে আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে বালুখালী ১২ নম্বর আশ্রয় শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে উখিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শেখ মোহাম্মদ আলী জানান, ‘মোহাম্মদ মাহবুব রোহিঙ্গা আশ্রয় শিবিরে অপরাধকর্মের বিরোধিতা এবং স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তের পর খুনের প্রকৃত কারণ জানানো সম্ভব হবে।’

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Tags: আধিপত্য বিস্তারউখিয়ার আশ্রয় শিবির
Previous Post

বিদ্যুৎস্পৃষ্ট প্রতিবন্ধী ভাই বোনের মৃত্যু

Next Post

ভারতে চার মাসের মধ্যে করোনা সংক্রমণ সর্বোচ্চ

Next Post
নির্বাচনী পরীক্ষার জন্য করোনা পরীক্ষা করাচ্ছেন একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে চার মাসের মধ্যে করোনা সংক্রমণ সর্বোচ্চ

চাকরির বাজারে সচ্ছল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থান শোচনীয়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থান শোচনীয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT