চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইজেরিয়ায় ১ মিলিয়নেরও বেশি ভ্যাকসিন মেয়াদোত্তীর্ণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 08, ডিসেম্বর 2021
in আন্তর্জাতিক
A A
COVID-19 ভ্যাকসিনের বোতল হাতে গ্লাভস পরা স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইজেরিয়ায় অব্যবহৃত এক মিলিয়নেরও বেশি কোভিড ভ্যাকসিন মেয়াদ উত্তীর্ণ অবস্থায় পাওয়া গেছে । রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউরোপ থেকে আসা ভ্যাকসিনগুলোর সবই ছিল অ্যাস্ট্রাজেনেকার।

গোভি ভ্যাকসিন এলায়েন্স ও বিশ্বসংস্থা কোভ্যাক্সের মাধ্যমে এ ভ্যাকসিন সেখানে পাঠানো হয়েছিল বলে জানায় রয়টার্স।

সাউথ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন মোকাবেলায় ভ্যাকসিনের বিকল্প নেই বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অথচ ২০০ মিলিয়ন জনসংখ্যা নিয়ে নাইজেরিয়া বিশ্বের জনবহুল দেশগুলোর অন্যতম। সংস্থাটির হিসেবে প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার বিচারে মাত্র ৪ শতাংশ জনগণ ভ্যাকসিনের পরিপূর্ণ ডোজ পেয়েছে।

রয়টার্স জানায়, কিছু ডোজ মেয়াদ উত্তীর্ণের ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে এসে পৌঁছেছে। স্বাস্থ্য বিভাগের যথাযথ প্রচেষ্টা স্বত্ত্বেও সময়মতো এ ভ্যাকসিনগুলো পাওয়া যায়নি। তবে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিনের প্রকৃত সংখ্যা জানা যায়নি।

নাইজেরিয়া সম্ভাব্য সকল কিছুই করার চেষ্টা করছে কিন্তু বর্তমানে দেশটি ভ্যাকসিন সল্পতায় পড়েছে।

ন্যাশনাল প্রাইমারি হেলথ ডেভেলপমেন্ট এজেন্সীর একজন মুখপাত্র জড়িত সংস্থাকে দায়ী করে জানায়, ভ্যাকসিনগুলোর মধ্যে কতগুলো ব্যবহৃত হয়েছে তার তা এখনো হিসাব করা হচ্ছে। পরবর্তীতে জানানো হবে।

মেয়াদ উত্তীর্ণের বিষয়টি বিশ্ব সংস্থা স্বীকার করলেও তারা প্রকৃত সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, অতিরিক্ত ৮ লাখ ডোজের মেয়াদ অক্টোবর পর্যন্ত থাকলেও তা উল্লেখিত সময়ের আগে ব্যবহার করে শেষ করা হয়।

রয়টার্সের প্রশ্নের জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, কোভিডের মতো সংক্রামক রোগের প্রতিরোধমূলক কার্যক্রমের ভ্যাকসিন নষ্ট হওয়ার প্রবণতা খুবই স্বাভাবিক একটি বিষয়। কেননা ভ্যাকসিনের কার্যকারিতা খুবই স্বল্প মেয়াদী। এটিকেই তারা সমস্যা হিসেবে চিহ্নিত করেন।

করোনা পরিস্থিতিতে নাইজেরিয়ায় ভ্যাকসিনের মেয়াদ উত্তীর্ণের বিষয়টিকে অন্যতম ক্ষতিকর একটি ঘটনা বলছে রয়টার্স।
গত জানুয়ারিতে ব্রিটিশ কর্মকর্তারা অনুমান করেন যে পৃথিবীতে উৎপাদিত ভ্যাকসিনের ১০ শতাংশই নষ্ট হবে।

অন্যদিকে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক হিসাবে দেখা যায়, চলতি বছরের এপ্রিল মাসেই অ্যাস্ট্রাজেনেকার ২৫%, মর্ডানার ২০% ও ফাইজারের ৭% ভ্যাকসিন নষ্ট হয়েছে।

Tags: করোনা ভ্যাকসিনকরোনাভাইরাসকোভিড ভ্যাকসিননাইজেরিয়াবিশ্ব স্বাস্থ্য সংস্থা
Previous Post

‘গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল ইনসেপ্টা

Next Post

সাংবাদিক দমনের আঁতুড়ঘর হয়ে উঠছে চীন

Next Post
চীনে সাংবাদিক জং ঝানকে মুক্তির দাবিতে গাড়ির পাশে পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক দমনের আঁতুড়ঘর হয়ে উঠছে চীন

বাংলাদেশে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীর পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ৬ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT