চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ লিটার বোতলে থাকে আড়াই লক্ষ প্লাস্টিকের টুকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 09, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
একজন ব্যক্তির হাতে বোতল জল, আকাশের পটভূমিতে সূর্য্য উজ্জ্বল।. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, একটি সাধারণ এক লিটারের পানির বোতলে গড়ে প্রায় ২ লক্ষ ৪০ হাজার প্লাস্টিকের টুকরো থাকে। যদিও এই টুকরোগুলোর মধ্যে অনেকগুলোই শনাক্ত করা যায়নি। তবে গবেষকরা বলছেন, প্লাস্টিক দূষণের সাথে যুক্ত স্বাস্থ্য ঝুঁকিগুলো খুব একটা আমলে নিচ্ছেন না অনেকেই।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস জার্নালে সোমবার ৮ জানুয়ারি প্রকাশিত এক গবেষণার ফলাফলে দেখা গেছে, ১ লিটারের পানির বোতলে প্রচুর পরিমাণে ন্যানোপ্লাস্টিক থাকে যার দৈর্ঘ্য ১ মাইক্রোমিটারের কম। যা ধারণার থেকেও  ১০০ গুণ বেশি। বিজ্ঞানীরা বেশ কিছুদিন ধরেই বোতলজাত পানিতে ন্যানোপ্লাস্টিক থাকা নিয়ে সন্দেহ করে আসছিলেন।

ন্যানোপ্লাস্টিকগুলো মাইক্রোপ্লাস্টিকের থেকেও মানব স্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি কারণ এগুলো মানুষের কোষের ভিতরে এবং রক্তে প্রবেশ করতে পারে। ন্যানোপ্লাস্টিক প্লাসেন্টার মাধ্যমে গর্ভে থাকা শিশুদের শরীরেও প্রবেশ করতে পারে।

পানিতে থাকা ন্যানো পার্টিকেল শনাক্তকরণে প্রযুক্তিগত বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জগুলো অতিক্রম করার জন্য, গবেষকরা একটি নতুন মাইক্রোস্কোপি কৌশল তৈরি এবং একটি ডেটা-চালিত অ্যালগরিদম প্রোগ্রাম ব্যবহার করেছেন। গবেষকরা গবেষণার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি জনপ্রিয় ব্র্যান্ড থেকে কেনা প্রায় ২৫১ লিটার পানির বোতল বিশ্লেষণ করতে এগুলো ব্যবহার করেছেন। তারা প্রতি লিটারে ১ লক্ষ ১০ হাজার থেকে ৩ লক্ষ ৭০ হাজার ক্ষুদ্র প্লাস্টিকের কণা খুঁজে পেয়েছেন, যার মধ্যে পায় ৯০ শতাংশই ন্যানোপ্লাস্টিক।

গবেষণার প্রধান লেখক এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইক্সিন কিয়ান বলেছেন, গবেষণাটি ন্যানোপ্লাস্টিক বিশ্লেষণের চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য খুবই সহায়ক হবে। যা ন্যানো স্তরে প্লাস্টিক দূষণের বর্তমান জ্ঞানের যে ব্যবধান তা অনেকটাই পূরণ করবে। এর আগে বিষয়টি একদমই অজানা ছিল।

গবেষণার সহ-লেখকরা বলেছেন, তাদের গবেষণা আরও বাকি আছে। তারা পশ্চিম অ্যান্টার্কটিকা থেকে পানি ও বরফ সংগ্রহ করে ন্যানোপ্লাস্টিকের সন্ধান করবে।

Tags: পানিপানির বোতলপ্লাস্টিকবোতল
Previous Post

মন্ত্রিসভায় ব্যবসায়ী-শিল্পপতিদের স্থান না দেওয়ার দাবিতে মানববন্ধন

Next Post

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে শিল্পীরা গণভবনে

Next Post
শিল্পীরা গণভবনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে শিল্পীরা গণভবনে

ক্রিকেটার পিচে পড়ে আউটের জন্য প্রস্তুত, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাস্তি পেল ভারত-সাউথ আফ্রিকার শেষ টেস্টের পিচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT