চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
8:52 পূর্বাহ্ন 01, ডিসেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
নিরাপদ সড়ক সচেতনতায় যুবকের ছবি, ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

​ঠাকুরগাঁওয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাণীশংকৈল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুব আলম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর এক সহকর্মী গুরুতর আহত হয়ে দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

​রোববার ৩০ নভেম্বর, সকালে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কের রাণীশংকৈল উপজেলার খুটিয়াটুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাহবুব আলম বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কাদশুকা গ্রামের বাসিন্দা। রোববার সকালে তিনি মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে মাহবুব আলম মারা যান। তিনি রাণীশংকৈল উপজেলার নেক মরদ ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাঁর সঙ্গে মোটরসাইকেলে থাকা সহকর্মী খাইরুল ইসলাম, যিনি একই বিভাগের ফিল্ড কর্মকর্তা, তিনি গুরুতরভাবে আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ​স্থানীয়দের অভিযোগ, রানীশংকৈল-বালিয়াডাঙ্গী সড়কে যানবাহনের বেপরোয়া গতি এবং যানজটের কারণেই প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে।

​রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহত মাহবুব আলমের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Tags: থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসড়ক দুর্ঘটনা
Previous Post

মারা গেছেন সাংবাদিক ইব্রাহিম আজাদ

Next Post

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি, পৃথক হলো বিচার বিভাগ

Next Post
সুপ্রিম কোর্ট ভবনের সামনে ফুলের গাছ ও ফুলের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি, পৃথক হলো বিচার বিভাগ

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো, গায়ে লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছয় উপসচিবকে বদলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT