চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 24, আগস্ট 2023
in জনপদ, যশোর
A A
যশোরে গণপিটুনিতে একজন নিহতের ছবি, হাসপাতালে ভর্তি আহতরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আকরাম জামান, যশোর প্রতিনিধি

যশোরে ডাকাত হানা দিয়েছে মাইকে এমন ঘোষণার পর গ্রামবাসী মাসুদ রানা (৪০) নামে এক ব্যক্তির বাসায় গিয়ে মারধরের পর ঘটনাস্থলেই রানা মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার ২৪ আগস্ট ভোর রাতে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামে এ ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে গ্রামের মাইকে কে বা কারা ঘোষণা দেয় গাইদগাছি গ্রামের জুলফিকার গাজীর শ্বশুর বাড়িতে একদল ডাকাত অবস্থান করছে। এই ঘোষণা শোনার পর গ্রামের লোকজন ওই বাড়িতে গিয়ে সেখানে অবস্থান করা ৬ থেকে ৭ জনকে বের করে মারধর করে। এতে মাসুদ রানা নামে একজন ঘটনাস্থলে মারা যান। একই ঘটনায় আরও চার জন আহত হন। আহতদের যশোর জেনারেল হাসপাতাল ও অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, একদল যুবক গভীর রাতে গাইদগাছি গ্রামের একটি বাড়িতে বসে নেশাদ্রব্য গ্রহণ করছিলো। এসময় পূর্ব শত্রুতার জের ধরে আরেক দল যুবক তাদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। এতে ৫ যুবক গুরুতর আহত হন। এক পর্যায়ে ঘটনাস্থলেই মারা যান মাসুদ রানা। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এসময় আহত চার জনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tags: নিহত ১মারধরযশোর
Previous Post

প্রিগোজিনের মৃত্যু ধারণার চেয়ে বেশি সময় নিয়েছে: ইলন মাস্ক

Next Post

চন্দ্রযানের সাফল্যে উচ্ছ্বসিত বলিউড

Next Post
চন্দ্রযান মহাকাশযান ও ভারতীয় পতাকা চাঁদে স্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

চন্দ্রযানের সাফল্যে উচ্ছ্বসিত বলিউড

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতের মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞার আবেদন শুনানি ৩১ আগস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT