চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে নিহত ১

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
12:59 অপরাহ্ন 14, মে 2023
in - সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙ্গামাটির সাপছিড়ি ইউনিয়নের নালাছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) -এর মধ্যে গোলাগুলির ঘটনায় ইউপিডিএফের কালেক্টর রুপান্ত চাকমা ওরফে লেজা চাকমা (৪৭) নিহত হয়েছে।

রবিবার (১৩ মে) সকালের দিকে সাপছড়িতে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে।

রূপান্ত চাকমা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিমুলতলী গ্রামের লক্ষ্মীচন্দ্র চাকমার সন্তান।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল আমিন জানিয়েছেন, সাপছড়িতে গোলাগুলির ঘটনার খবর পেয়েছি। তবে ঘটনায় এখনও কোন লাশ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম রওয়ানা দিয়েছে।

অন্যদিকে এ ঘটনার কথা স্বীকার করে হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ।

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রতিনিধি নিরন চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রবিবার সকাল ৮টা ৪৫ মিনিটে ইউপিডিএফ সদস্য রূপান্ত চাকমা ওরফে লেজা সাংগঠনিক কাজে যাওয়ার জন্য বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে, এতে ঘটনা স্থলেই তিনি নিহত হন। তাকে হত্যার পর সন্ত্রাসীরা রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক পার হয়ে মানিকছড়ির দক্ষিণ দিকে আমছড়ি-ডিপ্পোছড়ির দিকে চলে যায়। রূপান্ত চাকমার খুনিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Previous Post

মা দিবসে যেভাবে মা’কে ভালোবাসা জানাতে পারেন

Next Post

চেলসিকে টেনে তুলতে আসছেন পচেত্তিনো

Next Post
পচেত্তিনো চেলসির নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসিকে টেনে তুলতে আসছেন পচেত্তিনো

মা দিবসে মায়েদের জন্য পরিবারের আনন্দময় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মা দিবসে মায়েদের জন্য বিশেষ ৫ উপহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT