চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে বাড়িতে উচ্চ আওয়াজে গান বাজানোয় মারপিট, নিহত ১

রেজাউল করিম রেজা by রেজাউল করিম রেজা
12:46 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, জনপদ, নাটোর
A A

বিয়ে বাড়িতে সাউন্ডবক্সে উচ্চ আওয়াজে গান বাজানোর অভিযোগ তুলে প্রতিবেশী একই বাড়ির ৩ সদস্য মিলে একজনকে মারপিট করলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নাটোরের বড়াইগ্রামে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম কামাল বেপারী (৩৫)। তিনি ওই গ্রামের মৃত ইসমাইল বেপারীর ছেলে এবং পেশায় একজন কৃষক।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত কামাল বেপারীর বড় ভাই জালাল বেপারীর ছেলে সুমন বেপারীর বিয়ে হয় পাশ্ববর্তী লালপুর উপজেলার গোধরা গ্রামের নজিরউদ্দিনের মেয়ের সাথে। রোববার বউকে তুলে আনা উপলক্ষে রাত ১১টার দিকে সাউন্ডবক্সে উচ্চ আওয়াজে গান বাজিয়ে আনন্দ করছিল পরিবারের লোকজন। এ সময় প্রতিবেশী মৃত আকু বেপারীর তিন ছেলে সামসুল বেপারী (৪২), শাজাহান বেপারী (৫০) ও শাহাদাত বেপারী (৫৫) রাগান্বিত হয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে প্রতিবেশী ওই তিন ভাইয়ের কিল ঘুষি ও লাথিতে কামাল ব্যাপারী ঘটনাস্থলেই নিহত হয়।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর অভিযুক্ত তিন ভাই এলাকা ছেড়ে পালিয়েছে।

নিহতের পরিবার থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি।

Tags: তুমুল মারপিট
Previous Post

পোপের শারীরিক অবস্থা ‘সঙ্কটজনক’

Next Post

ভারত-পাকিস্তান মহারণ: পরিসংখ্যান কী বলছে

Next Post
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের দুই অধিনায়ক মুখোমুখি হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান মহারণ: পরিসংখ্যান কী বলছে

নতুন শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন শিল্প সচিব হয়েছেন মো. ওবায়দুর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT