চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে এক যাত্রী নিহত

মোরশেদ আলম by মোরশেদ আলম
11:28 পূর্বাহ্ন 12, ডিসেম্বর 2023
in - সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
মেঘনা নদীতে রাতের সময় দুই লঞ্চের সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

চাঁদপুর মেঘনা নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) গভীর রাতে মেঘনা নদীতে হাইমচর এলাকায় ইলিশা থেকে ঢাকাগামী সুরভী-৮ ও ঢাকা থেকে চরফ্যাশন গামী টিপু-১৪ লঞ্চের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

হাইমচরের নীলকমল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনা ঘটার পর কেউ একজন ৯৯৯ জাতীয় সেবা নম্বরে ফোন করে জানায়। ঘটনাস্থলে গিয়ে আমরা কোন লঞ্চ দেখতে পাইনি। ইতোমধ্যে লঞ্চগুলো নিজ গন্তব্যে পৌঁছে গেছে অপরদিকে প্রায় একই সময়ে মতলব উত্তরের মোহনপুর এলাকায় অপর দুই লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। চাঁদপুর লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ঘন কুয়াশায় ঢাকা-পটুয়াখালী নৌ পথে চলাচলকারী এম ভি এ আর খান -১ এবং ঢাকা-চাঁদপুর নৌ পথে চলাচলকারী এম ভি রফরফ-৭ লঞ্চের মধ্যে মেঘনা নদীর মোহনপুর এলাকায় সংঘর্ষ হয়। এতে রফরফ-৭ লঞ্চের দোতলার কিছু অংশ ভেঙ্গে যায়।

চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লঞ্চের মাস্টার ড্রাইভারদের প্রতিনিয়ত দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ঘন কুয়াশার মধ্যে নৌযান পরিচালনা না করার নির্দেশ দেয়া থাকলেও তারা কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে নৌযান পরিচালনা করার কারণেই প্রায় সময় এ ধরনের দুর্ঘটনা সংঘটিত হচ্ছে।

চাঁদপুরের নৌ পুলিশের এসপি মোঃ কামরুজ্জামান বলেন, সুরভী লঞ্চের যাত্রী যে মারা গেছে, তা নিশ্চিত। তবে সে কি মুঠোফোনে কথা বলছিল, নাকি কেবিনের মধ্যে ছিল বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

Tags: চাঁদপুরনিহত ১
Previous Post

১৯৭১ ডিসেম্বর: বাংলাদেশ নিয়ে জাতিসংঘে শক্তিধর দেশগুলোর মধ্যে চলে তুমুল বিতর্ক

Next Post

ম্যাচ শেষে রেফারির মুখে ঘুষি তুর্কি ক্লাব সভাপতির

Next Post
খেলার মাঠে রেফারির মুখে ঘুষি মারছেন একজন টুর্কি ক্লাবের সভাপতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচ শেষে রেফারির মুখে ঘুষি তুর্কি ক্লাব সভাপতির

বলিউড নায়িকা জেরিন খানের ছবি, সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতে বলিউড নায়িকা জেরিন খানের আত্মসমর্পণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT