চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

রাসেল মাহমুদ by রাসেল মাহমুদ
6:34 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A
পিকআপ ও প্রাইভেটকারের সংঘর্ষে আহত ও নিহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি মুরগীবাহী পিকআপ ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে রবিউল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও চারজন আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন রিথিকা (২৫), নেহা (২৬), রাব্বি (২৬) ও রানা (২৭)। হতাহতরা সবাই ঢাকার বাসিন্দা এবং পরস্পরের আত্মীয়।

পিকআপ ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১, দুর্ঘটনা স্থানে পুলিশ ও উদ্ধারকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ
দাঁড়িয়ে থাকা একটি মুরগীবাহী পিকআপ ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেটকারের যাত্রীরা মাওয়া ভ্রমণ শেষে ঢাকায় ফিরছিলেন। ভোরবেলা তাদের গাড়িটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি মুরগীবাহী পিকআপকে সজোরে ধাক্কা দেয়, প্রাইভেটকারটি। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যান দুটিকে সরিয়ে নেওয়ার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়।

Tags: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে
Previous Post

দলীয় লোগোতে পরিবর্তন এনেছে জামায়াতে ইসলামী

Next Post

‘অন্তর্বর্তী সরকার দেখিয়েছে স্বচ্ছতার পাশাপাশি জবাবদিহিমূলক সরকার গঠন সম্ভব’

Next Post
অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনা করছেন দুইজন নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অন্তর্বর্তী সরকার দেখিয়েছে স্বচ্ছতার পাশাপাশি জবাবদিহিমূলক সরকার গঠন সম্ভব’

বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রেস ব্রিফিং. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিক ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তা দিবে পুলিশ: ডিএমপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT