চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

এস কে রাসেল by এস কে রাসেল
10:16 পূর্বাহ্ন 06, এপ্রিল 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বিশৃঙ্খলা ও ধাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পুলিশসহ আহত হয়েছে আরও ১৫ জন। এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য ১২ জনকে আটক করা হয়েছে। 

শুক্রবার ৫ এপ্রিল বিকেলে আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এক্তার মিয়া (৫০) ওই গ্রামের ছমেদ আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, আব্দুল্লাহপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও সাবেক চেয়ারম্যান মুক্তার খাঁ গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। আনোয়ার চেয়ারম্যানের এক ভাই ও মুক্তার খার এক বিয়াই ইটালিতে থাকেন। সম্প্রতি ইটালিতে তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে অষ্টগ্রামে তাদের নিজ বাড়িতে বৃহস্পতিবার দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। বিষয়টি মারামারির পর্যায়ে যাওয়ার আগে পুলিশ ও স্থানীয়রা দুই পক্ষকে মিলিয়ে দেন। কিন্তু শুক্রবার বিকালে দুপক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষ রামদা, ছুরি, বল্লম, লোহার রড ও লাঠিসোটা নিয়ে একে অপরের উপর ঝাপিয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে এক্তার মিয়াকে এসব অস্ত্রের কোনো একটি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটও ভাঙচুর করা হয় বলে জানা গেছে। আহতদের মধ্যে অনেকেই কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুই পক্ষের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। সম্প্রতি ইটালিতে দুজনের ঝগড়ার জেরে দেশের বাড়িতে এই সংঘর্ষ বাঁধে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় একজন পুলিশও আহত হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করেছে।

মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Tags: কিশোরগঞ্জনিহত ১সংঘর্ষ
Previous Post

আজ পবিত্র শবে কদর

Next Post

গাড়ি দুর্ঘটনায় আহত পাকিস্তানের দুই নারী ক্রিকেটার

Next Post
পাকিস্তানের দুই নারী ক্রিকেটার আহত, দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ি দুর্ঘটনায় আহত পাকিস্তানের দুই নারী ক্রিকেটার

জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের ভোটের জন্য আন্তর্জাতিক সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের ভোট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT