চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের দু’পক্ষের সশস্ত্র সংঘর্ষে নিহত ১

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:47 পূর্বাহ্ন 09, মার্চ 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ঝুপড়ি ঘর ও একটি বড় গাছ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারের জেরে’ রোহিঙ্গাদের সশস্ত্র দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে উখিয়া উপজেলার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

নিহত মোহাম্মদ রফিক ( ৩৩ ) উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২১ ব্লকের বাসিন্দা শামসু আলমের ছেলে।

স্থানীদের বরাতে আরিফ হোছাইন বলেন, রাতে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝামাঝি এলাকায় সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও সদস্যরা আকস্মিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের সংঘর্ষের মাঝামাঝি পড়ে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাটি শোনার পর এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার পর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান ওসি।

আরিফ হোছাইন জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ক্যাম্পের হাসপাতাল থেকে এক রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে। তার বুকের ডান পাশে গুলির আঘাত রয়েছে।

প্রাথমিকভাবে ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্টির মধ্যে সংঘর্ষে ঘটেছে বলে তথ্য পেলেও প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি জানান তিনি।

ওসি আরিফ জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Previous Post

ধর্ষকদের বিচারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

Next Post

ধর্ষণের বিচার দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

Next Post
ঢাবিতে ধর্ষণের বিচার দাবিতে মধ্যরাতে বিক্ষোভের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের বিচার দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

বার্সার ফুটবল খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে স্থগিত বার্সার ম্যাচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT