চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেত্রকোনায় হামলায় বিএনপি কর্মী নিহত

জাহিদ হাসান by জাহিদ হাসান
2:50 অপরাহ্ন 23, মে 2025
in - সেমি লিড, জনপদ, নেত্রকোনা
A A
নেত্রকোনায় হামলার সময় বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনার দুর্গাপুরে বিএনপি নেতা হামিদুর রহমান রাশেদের ঈদ উপলক্ষে শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন লাগানোর জেরে প্রতিপক্ষের হামলায় শফিকুল ইসলাম নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) উপজেলার বাকলজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলার বাকলজোড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী হামিদুর রহমান রাশেদের বাড়ির কেয়ারটেকার।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে দূর্গাপুর উপজেলা শহরের বিভিন্ন জায়গায় বিএনপি নেতা হামিদুর রহমান রাশেদের ব্যানার লাগাতে চাইলে উপজেলা বিএনপি নেতা জামাল মাস্টারের লোকজন ব্যানার লাগাতে বাধা দেয় ও অন্তত ৪০টি ফেস্টুন ভেঙে ফেলে। পরে এ নিয়ে সংশ্লিষ্ট থানায় মৌখিক ও লিখিত অভিযোগ করলে রাত সাড়ে ৮টার দিকে জামাল মাস্টারের নেতৃত্বে একদল অস্ত্রধারী উপজেলার বাকলজোড়া গ্রামের হামিদুর রহমানে বাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাড়ির কেয়ারটেকার শফিকুল ইসলাম নিহত হয়।

স্থানীয়দের ধারণা, শফিকুলকে হামলার সময় গুলি করে হত্যা করা হয়েছে। এসময় আরও বেশ কয়েকজন নারী পুরুষও আহত হন।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। তবে এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tags: নিহত ১নেত্রকোনাবাড়িতে হামলাবিএনপি নেতা
Previous Post

সারাদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা

Next Post

মাঠে ফিরেই বিদায় নেইমারের, চুক্তি নিয়েও শঙ্কা

Next Post
নেইমার মাঠে ফিরেই বিদায়, শঙ্কায় চুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে ফিরেই বিদায় নেইমারের, চুক্তি নিয়েও শঙ্কা

বাংলাদেশের ঐতিহাসিক স্থান, ব্যক্তি মুখোমুখি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT