চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাক্টরের ধাক্কায় নির্বাচন অফিসের কর্মচারী নিহত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
4:09 অপরাহ্ন 17, নভেম্বর 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
Professional portrait of a Bengali man in formal attire. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ রোডে ট্রাক্টরের ধাক্কায় মোটর সাইকেল আরোহী উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারী নিহত হয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) লক্ষ্মণ চন্দ্র বর্মণ।

নিহত মো. আব্দুর রহমান (৪০) উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের সাবেক রুমখাঁ আলী পাড়ার আব্দুল গফুরের ছেলে। তিনি টেকনাফ উপজেলা নির্বাচন কার্যালয়ের কম্পিউটার অপারেট ( ডাটা এন্ট্রি ) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে লক্ষ্মণ চন্দ্র বর্মণ বলেন, সকালে উখিয়ার নিজ বাড়ি থেকে আব্দুর রহমান মোটর সাইকেল যোগে টেকনাফ উপজেলা সদরে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে মেরিন ড্রাইভে টেকনাফের জাহাজপুরা এলাকায় পৌঁছলে জমিতে চাষের কাজে ব্যবহৃত ট্রাক্টর সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি মোটর সাইকেল থেকে সড়কের উপর ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা আব্দুর রহমানকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপ-পরিদর্শক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মৃতদেহটি উদ্ধার করে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়েছে।

স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান লক্ষ্মণ চন্দ্র বর্মণ।

Tags: কক্সবাজারট্রাক্টরের ধাক্কানিহত ১
Previous Post

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা

Next Post

‘নেইমার এখানে খেলবেন না, এই ক্লাব কোনো চিকিৎসাকেন্দ্র নয়’

Next Post
নেইমার খেলছেন না, ফুটবল ম্যাচে ব্রাজিলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নেইমার এখানে খেলবেন না, এই ক্লাব কোনো চিকিৎসাকেন্দ্র নয়’

উপদেষ্টা সহকারী শিক্ষকদের গ্রেড উন্নয়ন নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সহকারী শিক্ষকদের 'গ্রেড উন্নয়ন' নিয়ে যা বললেন উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT