চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতিয়ায় আগ্নেয়াস্ত্র-হাতবোমাসহ আটক ১

আলাউদ্দিন শিবলু by আলাউদ্দিন শিবলু
10:14 অপরাহ্ন 08, আগস্ট 2025
in অপরাধ, জনপদ, নোয়াখালী
A A
হাতিয়ায় অস্ত্র ও বোমা সহ আটক ব্যক্তি, চার পুলিশ সদস্য উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।

নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিক নিজাম নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে ৯টি পাইপগান, ৩ রাউন্ড কার্তুজ, ২৯টি হাতবোমা ও ৩টি বগিদা জব্দ করা হয়।

শুক্রবার ৮ আগস্ট বিকেলে এক প্রেসবিফিং এর মাধ্যমে এ তথ্যগুলো নিশ্চিত করেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যন্ট কমান্ডার রিফাত আহমেদ।

এর আগে চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার মাছঘাটের বিসমিল্লাহ মৎস্য আড়ৎ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আবু বক্কর সিদ্দিক নিজাম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার মাছ ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিসমিল্লাহ আড়ৎ থেকে নিজামকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার আড়তে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বগিদা ও হাতবোমাগুলো জব্দ করা হয়।

নিজাম দীর্ঘদিন থেকে এ ঘাটে অবস্থান করে মাছের ব্যবসার আড়ালে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলো।

এ বিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যন্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, ডাকাত আবু বকর সিদ্দিক নিজামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হবে।

Tags: অস্ত্র আইনআগ্নেয়াস্ত্রআটক ১কোস্টগার্ডহাতবোমাহাতিয়া
Previous Post

২০ মামলার পলাতক আসামী জুয়েল শেখ গ্রেপ্তার

Next Post

‘জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলাই চেতনা বাস্তবায়ন হবে’

Next Post
বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সভা, নেতারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলাই চেতনা বাস্তবায়ন হবে’

ফুটবল খেলোয়াড়রা মাঠে হাসিমুখে একে অপরের সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্লিক এক ম্যাচ নিষিদ্ধ, ইয়ামাল-লেভান্ডোভস্কির জরিমানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT