চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নয় মাসে বিদেশি ঋণের সুদ পরিশোধ ১.০৫ বিলিয়ন ডলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 22, এপ্রিল 2024
in - সেমি লিড, অর্থনীতি
A A
ব্যক্তি হাতে ডলার নোট গুণছেন, অর্থনৈতিক লেনদেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নয় মাসে বিদেশি ঋণের সুদ বাবদ ১ দশমিক ০৫ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে: ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মার্চ প্রান্তিকে (নয় মাসে) এ অর্থ পরিশোধ করা হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১৭ শতাংশ বেশি।

এর ফলে বাজেটে নির্ধারিত অর্থের ৯৪ শতাংশই তিন মাস বাকি থাকতেই শেষ হয়ে গেছে। ফলে চলতি বছর বৈদেশিক ঋণ পরিশোধ অর্থে টান পড়তে যাচ্ছে। কেননা, এ খাতে সরকারের বরাদ্দ রয়েছে ১.১ বিলিয়ন ডলারের কিছু বেশি।

গত বছরের একই সময়ে ৪৮৫ মিলিয়ন ডলার সুদ পরিশোধ করেছিল বাংলাদেশ।একই সময়ে মূল ঋণ পরিশোধ বার্ষিক ২২ শতাংশ বেড়ে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সব মিলিয়ে ২০২৪ অর্থবছরের জুলাই-মার্চ প্রান্তিকে ঋণ পরিশোধ ৪৯ শতাংশ বেড়ে ২ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

ডলারের বাড়তি দামের কারণে টাকার অঙ্কেও ঋণ পরিশোধ অনেক বেড়ে গেছে। ইআরডির পরিসংখ্যান অনুযায়ী, গত জুলাই-মার্চ সময়ে সুদ ও আসল মিলিয়ে ২৮ হাজার ২৮১ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ হয়েছে। গতবার একই সময়ে এর পরিমাণ ছিল ১৬ হাজার ৯৬৫ কোটি টাকা। আগের বছরের চেয়ে এ খাতে খরচ ৬৬ শতাংশ বেড়েছে।

মূলত বড় বড় অবকাঠামো প্রকল্পে অর্থায়নের জন্য সরকারের ঋণের সঙ্গে ঋণ পরিশোধের চাপ বাড়ছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক উৎসে অর্থায়ন করা ঢাকা মেট্রোরেল, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

অন্যদিকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকারের বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৬ বিলিয়ন ডলার। এই পরিমাণ ২০২২-২৩ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১৩ দশমিক ৭ শতাংশের বেশি।

সরকারের তথ্য অনুযায়ী, ২০২৩ অর্থবছরে বাংলাদেশ সুদ পরিশোধ বাবদ ৯৩৫ মিলিয়ন ডলার পরিশোধ করেছে, যা এক বছর আগে পরিশোধ করা ৪৯১ মিলিয়ন ডলারের প্রায় দ্বিগুণ।

Tags: ঋণের সুদডলারডলার সঙ্কটবৈদেশিক ঋণ
Previous Post

প্রীতমের কথা-সুরে সাম্মামের গান

Next Post

ঘুমন্ত কৃষককে গলাকেটে হত্যা

Next Post
গলাকাটা ছুরি হাতে একটি কালো হাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুমন্ত কৃষককে গলাকেটে হত্যা

সাংবাদিক ও অতিথিদের সমন্বয়ে মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের সেরা মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৫ সাংবাদিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT