চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৬ কৃষক নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 23, এপ্রিল 2023
in - সেমি লিড, জনপদ, সুনামগঞ্জ
A A
কৃষকরা জলমগ্ন মাঠে ধান কাটছেন, বজ্রপাতের আশঙ্কায় সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ধান কাটতে গিয়ে ৬ কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার ২৩ এপ্রিল সকাল ও দুপুরে তাহিরপুর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার বিভিন্ন হাওরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার দুপুরে ছাতক উপজেলার দেবের গাও গ্রামের কৃষক মহিম মিয়া, বড়কাপন এলাকার কৃষক আরশ আলী ও চরমহল্লা গ্রামের কৃষক আব্দুস সামাদ ধান কাটতে গিয়ে হাওরে আকস্মিক বজ্রপাতে নিহত হন। এসময় কুকুরকান্দি গ্রামের মুকতি মিয়া ও দোয়ারাবাজার উপজেলার নিজাম উদ্দিন বজ্রপাতে আহত হয়েছেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলার বিভিন্ন গ্রামের ৩ কৃষক ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন।

দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর এলাকার চৌদ্দকুড়ি হাওর ও কালাদেউরা হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আরও দুই কৃষকের মৃত্যুর ঘটনা ঘটে। নিহত কৃষকরা হলেন- দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের কৃষক তারা মিয়া ও মিলন মিয়া।

দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর জানান, হাওরে ধান কাটতে গিয়ে তাদের মৃত্যু হয়।

এছাড়াও সকালে তাহিরপুরে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রমজান মিয়া নামের আরেক কৃষকের মৃত্যু হয়। এসময় বজ্রপাতে আরেক কৃষক আহত হন। নিহত কৃষক রমজান মিয়া উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন কুকুর কান্দি গ্রামের হাছন আলীর ছেলে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার জানান, বজ্রপাতে একজন কৃষক নিহত ও একজন আহত হয়েছেন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tags: কৃষককৃষক নিহতসুনামগঞ্জহাওরে ধান কাটা
Previous Post

সৌদি আরবে প্রবাসীদের ঈদ উদযাপন

Next Post

বিএনপি বিদেশিদের হাত-পা ধরে এখন হতাশাগ্রস্ত: তথ্যমন্ত্রী

Next Post
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করছে তথ্যমন্ত্রী, রাজনৈতিক আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি বিদেশিদের হাত-পা ধরে এখন হতাশাগ্রস্ত: তথ্যমন্ত্রী

রাজধানীর ঈদে মেট্রো রেলে আনন্দ ভ্রমণরত মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে রাজধানীবাসীর মেট্রোরেলে আনন্দ ভ্রমণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT