চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ অক্টোবর আইসিসির সভায় সমাধান উদ্যোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 পূর্বাহ্ন 01, অক্টোবর 2015
in স্পোর্টস
A A

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সিরিজ স্থগিত করাকে দুঃখজনক বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

সফর স্থগিতের ঘোষণা আসার পর এ প্রসঙ্গে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পাপন বলেন, এতো নিরাপত্তার আশ্বাসের পরও তাদের এমন সিদ্ধান্তে আমরা ব্যথিত।

বৃহস্পতিবার বাংলাদেশ সফর স্থগিত করার কথা নিশ্চিত করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।

দুই ম্যাচের টেস্ট সিরিজটি বাতিল না করলেও আপাতত বাংলাদেশ সফর স্থগিত রাখার ঘোষণা দেয় সিএ।

বিসিবি সভাপতি পাপন বলেন, ‘অস্ট্রেলিয়াকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছিলো। চার স্তরের ভিভিআইপি নিরাপত্তা দিতে চেয়েছি আমরা। এতো নিরাপত্তা নিশ্চিত করার পরও তাদের না আসা সত্যিই দুঃখজনক। আমরা তাদের এমন সিদ্ধান্তে ব্যথিত।’

তিনি আরও বলেন, ‘আগামী ৯ অক্টোবর আইসিসি’র বোর্ড সভা রয়েছে। সেখানে আমি এ বিষয়টি তুলে ধরবো। ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবো। তাদের সঙ্গে বিস্তারিত কথা বলবো। দ্রুততম সময়ের মধ্যে আবারো সিরিজটি আয়োজন করা যায় কী না তা নিয়ে কথা বলবো। আশা করছি শিগগিরই সিরিজটি সম্পন্ন হবে।’

দুই টেস্টের সিরিজ খেলতে গত সোমবার ঢাকায় আসার কথা ছিলো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফরের ব্যাপারে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার কথা বলে সিএ।

অস্ট্রেলিয়ার ‘ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড’ গত শুক্রবার তার নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে যে ‘সিকিউরিটি অ্যালার্ট’ জারি করে তার সূত্র ধরেই পরদিন টেস্ট দলের বাংলাদেশ সফর শুরুর সময় পিছিয়ে দেয় সিএ। আর বৃহস্পতিবার সফর স্থগিতের ঘোষণা দিলো তারা।

Previous Post

সিসি ক্যামেরায় গুলির দৃশ্য দেখেও খুনিদের শনাক্তে ব্যর্থ গোয়েন্দারা

Next Post

ভারতেও গুলশান ধরণে হামলার আশংকা

Next Post

ভারতেও গুলশান ধরণে হামলার আশংকা

ঘরোয়া লিগে যোগ দিচ্ছেন সাকিব-মুশফিকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT