চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৯ রানে রানআউট সাব্বির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 24, অক্টোবর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

পারফরম্যান্স ও আচরণগত কারণে আপাতত জাতীয় দলের বাইরে, আছে নিষেধাজ্ঞাও। ঘরোয়া লিগে একটি শতক পথে ফেরার জন্য দারুণ টোটকা হতো সাব্বির রহমানের জন্য। বুধবার সেটি পেয়েও যাচ্ছিলেন রাজশাহীর এ ব্যাটসম্যান। কিন্তু একরানের দূরে থাকতে পড়েছেন রানআউটে কাটা!

ঢাকা বিভাগ-চট্টগ্রাম
ঢাকার প্রথম ইনিংসে ২৮৮ রানের জবাবে তৃতীয় দিনে ২৩৮ রানে অলআউট হয় চট্টগ্রাম। ৫০ রানের লিড পেয়েও সেটিকে খুববেশি বড় করতে পারেনি ঢাকা। চট্টগ্রামের বোলারদের তোপে ১৫১ রানে অলআউট হয়ে প্রতিপক্ষকে ২০২ রানের লক্ষ্য দিয়েছে নাদিফ চৌধুরীর দল।

প্রথম ইনিংসে ৮ উইকেট নেয়া স্পিনার নাঈম হাসান দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৩ উইকেট। দুই ইনিংস মিলিয়ে তার শিকার ১১ উইকেট।

লক্ষ্য তাড়ায় সুবিধাজনক অবস্থানে চট্টগ্রাম। ২ উইকেট হারিয়ে ১১৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে দলটি। ম্যাচ জিততে চতুর্থ দিনে ৮ উইকেট নিয়ে ৮৯ রান করতে পারলেই হবে ইয়াসির আলির দলকে।

খুলনা-রাজশাহী
টায়ার-১ এর এই ম্যাচে দুই দলের প্রথম ইনিংসে রান হয়েছে প্রচুর। স্বাগতিক খুলনার ৩০৯ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ৪১৮ রান করেছে রাজশাহী। কিন্তু দিন শেষে আলোচনায় সাব্বিরের সেই আউট।

আগের দিনের ১৬ রান নিয়ে সকাল শুরু করেছিলেন সাব্বির। নামের পাশে মারকুটে ব্যাটসম্যানের তকমাকে পাশে রেখে খেলেছেন ১৬৯ বলে ধৈর্যশীল ইনিংস। আর এক রান হলেই পেতেন কাঙ্ক্ষিত শতক। এমন সময়ে আফিফ হোসেনের দুর্দান্ত এক থ্রোতে সাজঘরে ফিরতে হয়।

সাব্বিরের পাশাপাশি ব্যাট হাতে ধৈর্য দেখিয়েছেন মুক্তার আলী ও সানজামুল ইসলাম। ১৬২ বল খেলে ৪৭ রান করেছেন মুক্তার, ১৩২ বলে ৬৪ করেছেন সানজামুল। তাতে ১০৯ রানের লিড পেয়েছে রাজশাহী।

সিলেট-ঢাকা মেট্টো
আগের দিনের ২৬৭ রানকে ৩০০ রান পর্যন্ত টেনে নিয়ে তৃতীয় দিনে অলআউট ঢাকা মেট্টো। মেট্টোর পেসার কাজী অনিকের তোপে ১২ রানের লিডকে ১৯৬ রানের বেশি নিতে পারেনি সিলেট। কাজী অনিক একাই নিয়েছেন ৫ উইকেট। তিন উইকেট পেয়েছেন শহীদুল ইসলাম।

১৯৭ রানের জবাবে শৈকত আলীর উইকেট হারিয়ে ২৮ রানে দিন শেষ করেছে ঢাকা মেট্টো। ম্যাচ জিততে চতুর্থ দিনে ৯ উইকেটে ১৬৯ রান করতে হবে দলটিকে।

রংপুর-বরিশাল
প্রথম ইনিংসে দুই দলই অলআউট হয়েছিল ১৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে আগের দিনে ৭৭ রানকে ২২৯ রান পর্যন্ত টেনে অলআউট স্বাগতিক রংপুর। দলটির হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছেন মাহমুদুল হাসান। বরিশালের স্পিনার মনির হোসেন নিয়েছেন ৫ উইকেট।

২৩০ রানের লক্ষ্যে দিন শেষে ৭১ রানে শীর্ষ তিন ব্যাটসম্যানকে হারিয়ে বসেছে বরিশাল। শেষ দিনে ম্যাচ জিততে ৭ উইকেটে ১৫৯ রান করতে হবে দলটিকে।

Tags: জাতীয় ক্রিকেট লিগ-২০১৮লিড স্পোর্টস
Previous Post

২৪৬ টপকালেই সিরিজ জয়

Next Post

কী করবেন হেনস্তার শিকার হলে?

Next Post
হেনস্তা

কী করবেন হেনস্তার শিকার হলে?

‘মেঘের ডানায়’ দর্শনা, প্রশংসিত ইমরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT