চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯টি সংস্থার পর্যবেক্ষণে ঘোর আপত্তি আওয়ামী লীগের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:43 অপরাহ্ন 25, ডিসেম্বর 2018
in রাজনীতি
A A
নির্বাচন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কয়টি সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে কার্ড দিয়েছে নির্বাচন কমিশন, তার মধ্যে ৯টি সংস্থার পর্যবেক্ষণে ঘোর আপত্তি জানিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়া সেন্টার উদ্বোধনকালে এ আপত্তির কথা জানান, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।

তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষক নিয়ে যা হচ্ছে সেটি শুধু নির্বাচন সম্পর্কিত বাংলাদেশের মূল আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর লঙ্ঘনই নয়, আন্তর্জাতিক আইন ও রীতি নীতির লঙ্ঘন। নির্বাচন পর্যবেক্ষক অনুমতি প্রদান আরপিও অনুচ্ছেদ ৯১সিতে বলা হয়েছে রাজনৈতিক দল বা ব্যক্তির সাথে সম্পৃক্ত নয় এমন সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে অনুমতি দেয়া যাবে। অথচ আমরা লক্ষ করছি আইনের এ বিধান লঙ্ঘন করে বিএনপি-জামায়াতের সরাসরি সম্পৃক্ত বস তাদের লক্ষ-উদ্দেশ্যে সমর্থনকারী ও সহানুভূতিশীল ১১টি সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয়া হয়েছে।

এইচ টি ইমাম এসময় এই ৯টি সংস্থার নাম তুলে ধরেন। সংস্থাগুলো হলো, ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন, লাইট হাউস, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ, জাগরণী চক্র ফাউন্ডেশন, নবলোক, কোস্ট ট্রাস্ট, শরীয়তপুর ডেভেলপমেন্ট, নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি। এই ৯টি সংস্থা ১৪০টি সংসদীয় আসনে মোট ৬৫৮৫ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে। তিনি বলেন, এদের প্রত্যেকেই বিএনপি-জামায়াতে সক্রিয় রাজনৈতিক কর্মী। নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের অংশ হিসেবেই এটি করা হয়েছে। আমরা আরপিও’র ৯১সি অনুচ্ছেদের বিধানের আলোকে ৯টি সংস্থার পর্যবেক্ষণ অনুমতিপত্র বাতিল করার দাবি করছি।

বিদেশি পর্যবেক্ষক সংস্থা এ্যানফ্রেলের বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বিদেশি পর্যবেক্ষক সংস্থা এ্যানফ্রেল নিয়ে যা বলা হচ্ছে সেটি সত্য নয়। আরপিও’র ৯১ সি অনুযায়ী এ সংস্থাটিও অনুমতি পাওয়ার যোগ্য নয়। এই সংস্থার বাংলাদেশ প্রতিনিধি হচ্ছে অধিকার। অধিকারের চেয়ারম্যান আদিলুর রহমান শুভ্র। যিনি সরাসরি বিএনপি-জামায়াতে রাজনীতির সাথে যুক্ত। তা সত্ত্বেও এ্যানফ্রেলের ৬জন প্রতিনিধি পর্যবেক্ষক নির্বাচনে পর্যবেক্ষণের অনুমতি পেয়েছে।

কোনো বিদেশি রাষ্ট্র কি তার দেশের আইন লঙ্ঘন করে বিদেশি কোনো ব্যক্তিকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেবে? এমন প্রশ্ন রাখেন ইমাম।

এসময় তিনি ঐক্যফ্রন্টের নেতা ড. কামালের সমালোচনা করে বলেন, ড. কামাল সশস্ত্রবাহিনী নিয়ে যে বক্তব্য দিয়েছে তা আপত্তিজনক ও দায়িত্বজ্ঞানহীন। সশস্ত্রবাহিনীকে দেশের সংবিধান ও আইন অনুযায়ী মোতায়েন করা হয়েছে। আমাদের সকলকে সশস্ত্রবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ করে কোনো বক্তব্য বা বিবৃতি প্রদান থেকে বিরত থাকতে হবে।

নির্বাচন কমিশনের সঙ্গে ঐক্যফ্রন্টের নির্ধারিত বৈঠক প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, বৈঠকে ঐক্যফ্রন্টের নেতারা নারায়ণগঞ্জের এক পুলিশ কর্মকর্তাকে ‘জানোয়ার’ বলে সম্বোধন করেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তাদের সংযত হয়ে কথা বলার অনুরোধ জানালে ড. কামাল হোসেন সিইসির সঙ্গে টেবিল চাপড়ে কথা বলেন। তারা নির্বাচন কমিশনের সাথে বৈঠক বয়কট নয়, মাস্তানি করে গেছেন।

আওয়ামী লীগের মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব কাশেম হুমায়ুনের সভাপতিত্বে সেখানে আরও উপস্থিত ছিলেন দলটির উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সিনিয়র সাংবাদিক সুভাষ সিংহ রায়, কবি তারেক সুজাত প্রমুখ।

Tags: একাদশ জাতীয় নির্বাচননির্বাচন কমিশনপর্যবেক্ষক
Previous Post

চলে গেলেন ‘অমলকান্তি’র কবি নীরেন্দ্রনাথ, সাহিত্যাঙ্গনে শোক

Next Post

বিজয়, আল-আমিনের সেঞ্চুরি, তাইজুলের ৬ উইকেট

Next Post
পুরনো ছবি

বিজয়, আল-আমিনের সেঞ্চুরি, তাইজুলের ৬ উইকেট

গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT