চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ সিনেমা হলে মুক্তি পেল ফেরদৌস-নিঝুমের ‘মেঘকন্যা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 12, অক্টোবর 2018
in বিনোদন
A A

সংশয় ও জটিলতা কাটিয়ে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও চিত্রনায়িকা নিঝুম রুবিনা অভিনীত ‘মেঘকন্যা’ আজ (শুক্রবার) দেশের ৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এই শুক্রবার নায়ক, মাতাল এবং আসমানী মুক্তি পাবার কথা থাকলেও সেগুলো মুক্তি পায়নি।

ঢাকায় মাত্র দু’টি সিনেমা হলে চলছে ‘মেঘকন্যা’। একটি ঐহিত্যবাহী সিনেমা হল মধুমিতা এবং অন্যটি শাহীন।

ছবির প্রযোজক জাহাঙ্গীর কবির চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন।

চ্যানেল আই অনলাইনকে জাহাঙ্গীর কবির বলেন, ঢাকায় ২টি এবং ঢাকার বাইরে ৬টি সিনেমা হল পেয়েছে ‘মেঘকন্যা’। ময়মনসিংহের ছায়াবানী, খুলনার শঙ্খ, মানিকগঞ্জের নবীন, মুক্তাগাছার মুন, শ্রীমঙ্গলের ভিক্টোরিকা এবং ফরিদপুরের বনলতা সিনেমা হলে চলছে ‘মেঘনক্যা’।

ছবির মানের তুলনায় কম হল পেয়েছে ‘মেঘকন্যা’। বিষয়টি নিয়ে প্রযোজক জাহাঙ্গীর কবির বলেন, অনেক কাঠখড় পুড়িয়ে ছবি মুক্তি দিয়েছি। দর্শকের উচিত হলে গিয়ে একবার হলে ছবিটি দেখা।

ঢাকার মধুমিতা সিনেমা হলে খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার মর্নিং শো-তে দর্শকের উপস্থিতি বেশ ভালো ছিল।

মধুমিতা সিনেমা হলের ম্যানেজার রেজাউল করিম জানান, শাকিব খান বাদে অন্যদের ছবির দর্শক মর্নিং শো তে টেনেটুনে ১০০ জন হয়। সেখানে ‘মেঘকন্যা’ দেখেছেন প্রায় ২০০ জন দর্শক।

তিনি আরও বলেন, মর্নিং শো-তে ছবি আমি নিজে দেখেছি। এর গান এবং গল্প দুটোই ভালো লেগেছে। অনেকদিন পর ফেরদৌসের ছবি এসেছে মধুমিতায়। বিকেল ও সন্ধ্যার শোতে দর্শকদের উপস্থিতি বাড়বে বলে আশা করছি।

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে ৮টি হলে মেঘকন্যার বুকিং হয়েছে, চাইলে আরও কিছু হলে ছবি দিতে পারতেন বলে জানিয়েছেন প্রযোজক। কিন্তু যেসব হলে দর্শক ছবি দেখবে না সেখানে দিয়ে লাভ নেই বলে মনে করেন জাহাঙ্গীর কবির ।

তিনি বলেন, আমার ছবির সবকিছুই ভালো। প্রথম সপ্তাহে কম হল পেলেও দ্বিতীয় সপ্তাহে দর্শকদের চাহিদায় হল বাড়বে বলে আমি বিশ্বাস করি।

মিনহাজ অভি’র পরিচালনায় ফেরদৌস-নিঝুম রুবিনা ছাড়াও ‘মেঘকন্যা’ ছবিতে আরও অভিনয় করেছেন মুনমুন, সুচরিতা, শম্পা হাসনাইন, ঋদ্ধ প্রমুখ। ছবির চিত্রগ্রহণ করেছেন কিংবদন্তি চিত্রগ্রাহক মাহফুজুর রহমান।

Tags: চিত্রনায়ক ফেরদৌসনিঝুম রুবিনামধুমিতা সিনেমা হলমেঘকন্যালিড বিনোদন
Previous Post

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

Next Post

ঢাবি ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

Next Post

ঢাবি ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

ইতালিতে পুরস্কার পেল তৌকীর আহমেদের 'হালদা'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT