চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৮ লাখ টাকা লুট করতে বন্ধুর অন্তঃসত্ত্বা স্ত্রী ও কন্যাকে খুন’

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
5:30 অপরাহ্ন 14, অক্টোবর 2019
in জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে পৌর এলাকার ভাল্লুককান্দী সাত মাসের অন্তঃসত্ত্বা লাকী বেগম ও তার ৪ বছরের কন্যা শিশু আলিফাকে খুনের ঘটনায় ঘাতক রাইজউদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান: গ্রেপ্তার রাইজউদ্দীন নিহত লাকী বেগমের স্বামী আল আমিনের দীর্ঘদিনের বন্ধু। বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী আল আমিনের ঘর থেকে টাকা লুটের জন্যই বন্ধুর অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশু কন্যাকে খুন করেছে রাইজউদ্দীন।

সোমবার প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাইজউদ্দীন এসব বিষয় স্বীকার করেছে বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার।

এর আগে রোববার ভোর রাতের দিকে ভাল্লুককান্দী এলাকা থেকে ঘাতককে গ্রেপ্তার করে পুলিশ। রাইজুদ্দীন সদর উপজেলার চর পাতুলি গ্রামের সুকুমউদ্দীনের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন: হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশের একাধিক চৌকষ টিম মাঠে নামে। পরে বিভিন্ন তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, রক্তমাখা জামা ও লুট করা টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন: রাইজউদ্দীন ও আল-আমিন দীর্ঘদিনের বন্ধু। এ সুবাদে তাদের পারিবারিক ঘনিষ্ঠতা ছিল। আর আল-আমিন বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসায়ী হওয়ায় তার কাছে প্রায় সময়ই নগদ অর্থ জমা থাকতো, যা সে বাসায় রাখতো। আর ঘনিষ্ঠতার সুবাদে ঘাতক রাইজউদ্দীন তা জানতো এবং কখনো কখনো বাসা থেকে দোকানে টাকা পরিবহন করে দিতো। ঘটনার দিন আল-আমিন ৮ লাখ টাকা বাসায় রেখেছে জেনেই রাত সাড়ে আট থেকে নয়টার মধ্যে পরিকল্পিতভাবে বন্ধুর স্ত্রীকে হত্যা করে টাকা লুটের উদ্দেশে ঘরে প্রবেশ করে।

পুলিশ সুপার সঞ্জিত কুমার বলেন: প্রথমেই সে লাকী বেগমকে কুপিয়ে হত্যা করে এবং শিশু কন্যা তা দেখে কাকু আম্মুকে মারছে বলে চিৎকার করায় তাকে গলাকেটে হত্যা করে। হত্যার পর ঘরে রাখা টাকা নিয়ে বের হয়ে যায়। পরে ছোঁড়া পাশের ধানক্ষেতে ও টাকা নিজ বাড়ির মুরগি রাখার ঘরে লুকিয়ে রাখে।

তিনি বলেন: ঘাতক রাইজউদ্দীন অনেক চতুর প্রকৃতির। ঘটনার প্রকাশ হবার পর থেকেই সে প্রতিটি ঘটনায় নিহতে স্বামীর আল-আমিনের সাথে ছিলো। এমনকি মামলা তদারকিতেও সে ভূমিকা পালন করেছে।

এ ঘটনায় নিহত লাকী আক্তারের বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে টাঙ্গাইল সদর থানায় গতকাল একটি হত্যা মামলা দায়ের করেছে।

উল্লেখ্য, ঘটনার দিন শনিবার রাতে আল-আমিন তার স্ত্রীর মোবাইল ফোনে বারবারর যোগাযোগ করে ব্যর্থ হলে রাত সোয়া বারটার দিকে বাড়ীতে গেলে তাদের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

Tags: অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ
Previous Post

শিক্ষার প্রসারে সমাজে প্রভাব ফেলতে চান তোরসা

Next Post

গণভবনে আবরার ফাহাদের বাবা-মা-ভাই

Next Post

গণভবনে আবরার ফাহাদের বাবা-মা-ভাই

গাঙ্গুলী বিসিসিআই সভাপতি হলে বাংলাদেশের কী লাভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT