চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:08 অপরাহ্ন 08, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার জয় ও অন্য খেলোয়াড় মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্লেন ফিলিপসের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৮ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। অল্পের জন্য সেঞ্চুরি ছুঁতে পারেননি কিউই ব্যাটার। ৭২ বলে ৮৭ রানের ইনিংস খেলে শরিফুল ইসলামের বলে আউট হন। ওই ওভারেই টিম সাউদি ফিরলে ১৮০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

শুক্রবার টেস্টের তৃতীয় দিনে ৫ উইকেটে ৫৫ রান নিয়ে নেমে দুইশর কাছে গিয়ে থামে সফরকারী দল। ৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।

কিউই লাইনআপে দিনের প্রথম আঘাতটি হানেন নাঈম হাসান। অফস্পিনারের ঝুলিয়ে দেয়া বলে এগিয়ে সোজা উড়িয়ে মারেন ড্যারেন মিচেল। লংঅন থেকে বাঁ-দিকে অনেকটা পথ দৌড়ে ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দি করেন মেহেদী হাসান মিরাজ।

দুর্দান্ত ক্যাচে বাংলাদেশ পায় বেক থ্রু। ৯৫ রানে নিউজিল্যান্ড হারায় ষষ্ঠ উইকেট। আবার নাঈমের শিকার হয়ে মিচেল স্যান্টনার আউট হলে একশর আগেই সপ্তম উইকেট হারায় তারা।

তাতে লিডের সম্ভাবনা বাড়ে বাংলাদেশের। তবে ফিলিপসের আগ্রাসী ব্যাটিংয়ে সেটি সম্ভব হয়নি। ৯ চার, ৪ ছয়ে সেঞ্চুরির কাছে গিয়ে ক্যাচ আউট হন।

মিরাজ-তাইজুল তিনটি করে উইকেট নেন, নাঈম-শরিফুল নেন দুটি করে উইকেট। নিউজিল্যান্ড অলআউট হতেই দেয়া হয় চা-বিরতি। তৃতীয় ও শেষ সেশনের খেলা বিকেল সোয়া ৫টা পর্যন্ত।

প্রথম ইনিংসে বাংলাদেশ করে ১৭২ রান। অল্পরানেই লিডের আশায় দ্রুত উইকেট ফেলার চেষ্টা করে স্বাগতিক দল।

মিরপুরে বৃষ্টি থামার পর মাঠ শুকাতে খুব বেশি সময় লাগেনি। দুপুর ১২টায় শুরু হয় তৃতীয় দিনের খেলা। বৃষ্টিতে আগের দিনের তিনটি সেশন ও শুক্রবার দিনের প্রথম সেশনের খেলা হয়নি।

আগেরদিন ১ বলও মাঠে গড়াতে দেয়নি বেরসিক বৃষ্টি। রাতভর বৃষ্টির পর পুরোপুরি থামে সকাল ৯টার দিকে। এরপর মাঠ শুকিয়ে খেলা শুরু করতে লাগে ৩ ঘণ্টা।

মিরপুর টেস্টে দীর্ঘ সময় খেলা হয়েছে কেবল প্রথমদিন। তাও পুরোপুরি হয়নি। আলোর স্বল্পতায় ১৫ মিনিট আগেই শেষ হয় বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। বাংলাদেশের ক্রিকেটাররা মাঠ ছাড়েন হাসিমুখে। ৫৫ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়ে।

স্বাগতিকদের ১৭২ রানের সংগ্রহটা খুব ছোট মনে হয়নি দিনশেষে। মিরপুর টেস্টে প্রথমদিনেই পড়ে ১৫ উইকেট। পুরো সময় খেলা হলে সেটি আরও বাড়তে পারত। তারপরও স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ। কিউইরা ১১৭ রানে পিছিয়ে থাকে, হাতে থাকে ৫ উইকেট।

মেহেদী হাসান মিরাজ ৩টি ও তাইজুল ইসলাম নেন ২টি উইকেট। প্রথমদিনে বল হাতে তোলেননি আরেক স্পিনার নাঈম হাসান। মিরপুরের উইকেট যেমন আচরণ করছে, চতুর্থ ইনিংসে ব্যাট করা হবে সবচেয়ে কঠিন। সেটি করতে হবে কিউইদের।

সিলেটে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারানোর পর সিরিজ জয়ের মিশনে থাকা বাংলাদেশ মিরপুর টেস্টে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে।

Tags: টেস্ট সিরিজবাংলাদেশ-নিউজিল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

সরিয়ে দেয়া হল ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতিকে

Next Post

যেভাবে লুকিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপের স্পেশাল চ্যাট

Next Post
হোয়াটসঅ্যাপের স্পেশাল চ্যাট লুকানোর জন্য ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে লুকিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপের স্পেশাল চ্যাট

উপস্থাপক মিডিয়ার মধ্যে দাঁড়িয়ে আছেন, হাসছেন ও একটি আঙুল দেখাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

খবর পড়ার আগে হঠাৎ মধ্যমা দেখালেন উপস্থাপক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT