চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ উইকেটের হারে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 04, নভেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ম্যাচে সবচেয়ে খারাপ হলো ব্যাটিং। ৭৩ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ৮ উইকেটে। সুপার টুয়েলভে সব ম্যাচ হেরে টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করল মাহমুদউল্লাহ-মুশফিকরা।

মূলপর্বে পাঁচ ম্যাচ হারা বাংলাদেশ দল শুক্রবার বিকাল ৫টায় দেশে ফিরবে।

কোনোরকমে বাছাইপর্ব পেরোলেও সুপার টুয়েলভে কেবলই ভরাডুবি। কোনো ম্যাচেই জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। শেষ ম্যাচে সহজ লক্ষ্যে ২ উইকেট হারিয়ে মাত্র ৬.২ ওভারে টপকে যায় অজিরা।

বাংলাদেশ: ৭৩/১০ (১৫ ওভার), অস্ট্রেলিয়া: ৭৮/২ (৬.২ ওভার)

অধিনায়ক অ্যারন ফিঞ্চ ২০ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে তাসকিন আহমেদের বলে আউট হন।  ১৮  রান করা শরিফুল ইসলামকে উইকেট দেন ডেভিড ওয়ার্নার। মিশেল মার্শ ১৬ রানে অপরাজিত থাকেন।

সাউথ আফ্রিকার বিপক্ষে ৮৪ রানে অলআউট হওয়ার পর টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বোলিং তোপে ৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অ্যাডাম জাম্পা ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন ব্যাটিং লাইন।

শামীম হোসেন ১৯, নাঈম শেখ ১৭ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করেন ১৬ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক

শুরুর মতো শেষেও টপাটপ উইকট হারিয়েছে বাংলাদেশ। হাল ধরতে পারেননি কেউ। বিশ্বকাপজুড়েই বাংলাদেশ দলের দুর্দশার কারণ হয়ে থাকল ব্যাটিং। দুবাইয়ে অজিদের বিপক্ষে বাংলাদেশের ভাগ্য লেখা হয়ে যায় শুরুতেই। ৬.১ ওভারে যখন সাজঘরে ফেরেন পাঁচ ব্যাটার। তাদের বোলিংয়ের সামনে শুরুতেই সাজঘরে ফিরে যান লিটন দাস (০), সৌম্য সরকার (৫) ও মুশফিকুর রহিম (১)।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওভারে উইকেট হারায় বাংলাদেশ। উইকেট শিকারিরা হলেন মিশেল স্টার্ক, জস হ্যাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল।

শুরুর বাজে অবস্থা থেকে আর বের হতে পারেনি দল। ১৫ ওভারে গুটিয়ে যায় ৭৩ রানে। টি-টুয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ ৭০ রান। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে।

আগস্টে মিরপুরে দ্বিতীয় সারির অস্ট্রেলিয়া দলকে ৪-১এ টি-টুয়েন্টি সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। সেই প্রেক্ষাপটের সঙ্গে এখনকার বাস্তবতার কোনো মিল নেই। অস্ট্রেলিয়া খেলছে দুর্দান্ত ক্রিকেট। উল্টো পথে বাংলাদেশ।

বিশ্বকাপে দেখা গেছে সত্যিকার শক্তি-সামর্থ্য। হোম কন্ডিশনের সুবিধা ছাড়া নিজেদের ব্যাটিং যে যাচ্ছেতাই, সেটি প্রমাণ করেছে বারবার।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০বাংলাদেশ-অস্ট্রেলিয়ালিড স্পোর্টস
Previous Post

করোনায় আক্রান্ত নেই ৩৬ জেলায়, মৃত্যু ৭

Next Post

রিয়াদে জেলহত্যা দিবসে আলোচনা সভা

Next Post
জেলহত্যা দিবসের আলোচনা সভায় বক্তা ও উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াদে জেলহত্যা দিবসে আলোচনা সভা

বিজয়কে লক্ষ্য করে হামলার সময়ের ছবি, ভাইরাল ভিডিও. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপারস্টার বিজয়ের উপর হামলার ভিডিও ভাইরাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT