চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮৭ তে কালজয়ী আশা ভোঁসলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:41 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলে গান গাইছেন, বাংলার সাংস্কৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

৮৭ বছরে পা রাখলেন ভারতীয় সংগীতের কালজয়ী শিল্পী আশা ভোঁসলে। চিরাচরিত হিন্দি গানের ছক ভেঙে এক নতুন ধারার গায়কী তৈরি করেছিলেন আশা। শাস্ত্রীয় সংগীত থেকে শুরু করে মেলোডি, পপ বা লোকসংগীত সব ধাঁচের সংগীতেই হৃদয় ছুঁয়েছে আশার সুর-মূর্ছনা।

তবে তার দীর্ঘ সংগীত ক্যারিয়ার কিংবা ব্যক্তিগত জীবন কোন কিছুতেই যেন কোন অনুশোচনা নেই।এবারের জন্মদিনে তার সকল ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্খীদের উদ্দেশ্যে এমনটাই বার্তা জানিয়েছেন আশা।

সেই সাথে এবারের জন্মদিনে একদম প্রথম রাত থেকেই ছেলে, পূত্রবধু ও নাতি-নাতনিদের নিয়ে পছন্দের ফ্রেশ ক্রিম ফ্রুট কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন তিনি। কেকের সাথে আরো ছিল চাইনিজ ও জাপানিজ নানান পদের খাবার।

চলমান করোনা পরিস্থিতে হাতে তেমন কাজ না থাকলেও গৃহবন্দী জীবন বেশ ভালোই কাটাচ্ছেন বলেও জানান আশা ভোঁসলে। কেননা অন্য সময় নিজ পরিবারকে সেভাবে সময় দিতে না পারলেও লকডাউনের সময়টি পুরোপুরি ভাবে পরিবারকে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের জন্য নানা পদের রান্না করেও সময় কাটিয়েছেন।

ষাটের দশকে যখন গীতা দত্ত, শামসাদ বেগম, লতা মঙ্গেশকরের রাজত্ব, ঠিক তখনই বলিউডে আসেন আশা ভোঁসলে। বলিউডে তার পদার্পণ খুব একটা সহজ ছিল না। কেননা প্রথম দিকে তাকে ভালো কোনো গানই দিতে চাননি প্রথিত‌যশা সংগীত পরিচালকরা। দেওয়া হত অপেক্ষাকৃত কম বাজেটের সিনেমার গান।

তবে তিনি নিজের ‌যোগ্যতা, দক্ষতা দিয়েই ধীরে ধীরে বলিউডের মেইনস্ট্রিমে জায়গা করে নেন। ১৯৫৩ সালে পরিচালক বিমল রায়তার ‘‍পরিণীতা’‍ সিনেমায় গান গাওয়ার সু‌যোগ করে দেন আশাকে। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। সেই বীরদর্পের তার পথচলা যেন আজো সংগীতপ্রেমীদের কাছে অনন্য হয়ে রয়েছেন।

Tags: আশা ভোঁসলেকালজয়ীগানবলিউডলতা মঙ্গেশকরসংগীতসিনেমা
Previous Post

বাংলাদেশে প্রতি ১০ লাখে শনাক্ত প্রায় দুই হাজার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Next Post

ওপেনার সাইফ ও ট্রেনার করোনায় আক্রান্ত

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সাইফ ট্রেনার করোনায় আক্রান্তের খবরের মধ্যে ব্যাট হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওপেনার সাইফ ও ট্রেনার করোনায় আক্রান্ত

করোনা শিশুদের অবস্থা

করোনাভাইরাস: শিশুদের সময় কাটছে যেভাবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT