চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ সেপ্টেম্বরের আগে সিলেট-৩ আসনে উপনির্বাচন করতে পারবে ইসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 অপরাহ্ন 05, আগস্ট 2021
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামি ৭ সেপ্টেম্বরের আগে সুবিধাজনক সময়ে নির্বাচন কমিশন (ইসি) সিলেট-৩ আসনের উপনির্বাচন করতে পারবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজকের দিন পর্যন্ত এই আসানের নির্বাচন স্থগিত থাকার পর বিষয়টি শুনানির জন্য এলে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আর রাষ্ট্র পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও বিপুল বাগমার।

এর আগে নির্বাচন কমিশন ঘোষিত ২৮ জুলাইয়ের ভোটগ্রহণ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের ৬ আইনজীবী এবং ওই আসনের ৭ জন ভোটারের করা রিটের শুনানি নিয়ে গত ২৬ জুলাই হাইকোর্ট আগস্ট পর্যন্ত সিলেট-৩ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করেন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলায় এই স্থগিতাদেশ দেয়া হয়। হাইকোর্টের সে আদেশের পর সিলেট-৩ আসনের উপনির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করে ইসি।

করোনায় আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী গত ১১ মার্চ মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে ২৮ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করে ইসি। তবে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির বিবেচনায় ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের ৫ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির প্রধান নির্বাচন কমিশনার বরাবর ই-মেইলে একটি লিগ্যাল নোটিশটি পাঠান। ওই নোটিশের জবাব না পেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো: মুজাহিদুল ইসলাম, আল-রেজা মো: আমির, মো: জোবায়দুর রহমান, মো: জহিরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেজবাহ উল ইসলাম এবং সিলেট-৩ আসনের ৭ জন ভোটার ২৮ জুলাই নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ৫ আগস্ট পর্যন্ত উপনির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করেন।

Tags: নির্বাচনসিলেটহাইকোর্ট
Previous Post

বিদেশি দর্শনার্থীদের ভ্যাকসিনের প্রমাণ চাওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Next Post

কবিগুরুর প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে দিনভর আয়োজন

Next Post
বৃদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, শান্ত ও ভাবুক মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

কবিগুরুর প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে দিনভর আয়োজন

দুজন মানুষ একে অপরের দিকে হাসিমুখে তাকাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্র প্রয়াণ দিবসে রিয়াজ-পূর্ণিমা অভিনীত 'শাস্তি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT