চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ মার্চের ভাষণের ২৬টি সুনির্দিষ্ট বক্তব্য নিয়ে প্রকাশিত ‘রাজনীতির মহাকাব্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:10 পূর্বাহ্ন 07, মার্চ 2018
in বাংলাদেশ
A A

বাংলাদেশের স্বাধীনতার সনদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।  সেই ব্যাখ্যা দিয়ে ভাষণের ২৬টি সুনির্দিষ্ট বক্তব্য নিয়ে প্রকাশ হয়েছে বিশ্লেষণধর্মী বই ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: ‘রাজনীতির মহাকাব্য’।

একটি ভাষণ বদলে দিয়েছিলো একটি জাতির ইতিহাস। মুক্তিকামী বাঙ্গালীকে এনে দিয়েছিলো স্বাধীনতার লাল সূর্য।  সেই ভাষণ নিয়ে প্রায় পাঁচ দশক ধরে গবেষণা চলছে। এরকম একটি উদ্যোগে ৭  মার্চের ভাষণ নিয়ে ২২২ পৃষ্ঠার বইটির মুখবন্ধ লিখেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৭ মার্চ বঙ্গবন্ধু তার বক্তব্যের শুরুতে কিভাবে বাঙ্গালীর অধিকার প্রতিষ্ঠার বিষয়ে দৃঢ অঙ্গীকার জানিয়েছিলেন তার বিশ্লেষণ দিয়ে শুরু। এরপর বাঙ্গালীর অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তির প্রয়োজনীয়তা, রক্তে রঞ্জিত রাজপথের ইতিহাস, রাজনৈতিক প্রেক্ষাপটে বাঙ্গালীর বঞ্চনা, পুরো জাতির দায়িত্ব বঙ্গবন্ধুর নিজের কাঁধে তুলে নেওয়া, ভুট্টোর হুমকি উপেক্ষা করে পশ্চিম পাকিস্তানের গণপরিষদ সদস্যদের পূর্ব বাংলায় এসে বঙ্গবন্ধুর প্রতি আস্থা ঘোষণা, ন্যায়ের প্রতি অবিচল থাকা বঙ্গবন্ধুর নেতৃত্ব, দেশপ্রেম আর জনগণের প্রতি আস্থা, ১লা মার্চ থেকেই বঙ্গবন্ধুর সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনসহ আত্মমর্যাদা এবং অধিকারের দাবির ব্যাখ্যা করা হয়েছে।

একে একে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্র গঠনের ঘোষণা দিলেন সেই কথা, ৭ই মার্চের ভাষণের পটভূমি, বাঙ্গালীর রাজনৈতিক ইতিহাসে অনিবার্য এক বাঁক বদলের ইঙ্গিত, জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের যৌক্তিকতা, বঙ্গবন্ধুর রাজনৈতিক নেতৃত্বের বৈধতা এবং বিচ্ছিন্নতাবাদের দায়মুক্তির শর্ত।

প্রতিটি ঘরকে কেন দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে? তার অনুপস্থিতিতে স্বাধীনতা যুদ্ধ পরিচালনায় কী নির্দেশনা? সবই ছিলো ওই ভাষণে। বাঙ্গালী-অবাঙ্গালী আর সব ধর্ম-বর্ণের ৭ কোটি মানুষের ঐক্যের শক্তি, দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আত্মত্যাগের অঙ্গীকার এবং প্রথমে বাঙ্গালীর মুক্তি এবং পরে স্বাধীনতার যে বাক্যগুলো তিনি বলেছিলেন তার বিস্তারিত বিশ্লেষণ উঠে এসেছে। অসাম্প্রদায়িক স্লোগান হিসেবে কিভাবে জয় বাংলাকে বঙ্গবন্ধু সবার উপরে তুলে ধরেছিলেন সেই বিশ্লেষণও এসেছে শেষ ধাপে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রকাশিত বইটির প্রধান সম্পাদক শ্যাম সুন্দর সিকদার এবং সম্পাদক অজিত কুমার সরকার। বঙ্গবন্ধুর ৭ই মার্চের পুরো ভাষণটি বাংলা এবং ইংরেজি, দু‘ ভাষাতেই সন্নিবেশিত আছে রাজনীতির মহাকাব্যে।

আরও দেখুন কাজী ইমদাদের ভিডিও রিপোর্টে:

Tags: বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ
Previous Post

৭ মার্চের ভাষণ শুধু বাঙালীকে নয়, বিশ্ব মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা রাখে: ইউনেস্কো প্রধান

Next Post

পিএসজিকে বিদায় করে শেষ আটে রিয়াল

Next Post

পিএসজিকে বিদায় করে শেষ আটে রিয়াল

Henry Cavill

জীবিত, তবুও মৃত গুগলে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT