চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ উইকেট নিয়ে রুবেলের ফেরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:07 অপরাহ্ন 11, নভেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট দলে জায়গা হারানো রুবেল হোসেন জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে ৭ উইকেট শিকার করে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। শের-ই-বাংলা স্টেডিয়ামে রাজশাহীর ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাইয়েছেন খুলনার এ পেসার।

সোমবার রুবেলের তাণ্ডবে প্রথম ইনিংসে ১৫১ রানে গুটিয়ে গেছে রাজশাহী। শেষ ৯ উইকেট হারিয়েছে তারা ৮৯ রানে।

১৭.৪ ওভারে ৫১ রানে রুবেল নেন ৭ উইকেট। নিজের সেরা তো বটেই, চলতি জাতীয় লিগেরও সেরা তার বোলিং ফিগারটি। প্রথম শ্রেণির ক্রিকেটে রুবেলের সেরা বোলিং ছিল ২২ রানে ৫ উইকেট।

জাতীয় লিগের প্রথম চার ম্যাচে রুবেল নিতে পেরেছিলেন মাত্র ৬ উইকেট। সোমবার এক ইনিংসেই ছাড়িয়ে গেলেন সেটিকে।

বৃষ্টিতে প্রথমদিন খেলাই হয়নি। রোববার ম্যাচের দ্বিতীয় দিন বিকেলে শুরু হওয়ার পর ওভার গড়ায় ১২টি। কোনো উইকেট না হারিয়ে ৩৬ রানে দিন শেষ করা রাজশাহী রুবেল ঝড়ে এলোমেলো হয়ে পড়ে তৃতীয় দিন সকালেই।

টাইগার পেসার একে একে সাজঘরে ফেরান অভিষেক মিত্র (৯), মিজানুর রহমান (৪৩), মুক্তার আলী (১০), সাব্বির রহমান, সানজামুল ইসলাম (৪৮), ফরহাদ রেজা (৪) ও সুজন হাওলারকে (০)।

মিরপুরে রোদ-মেঘের লুকোচুরির মাঝে উইকেট থেকে বাড়তি সুবিধা পেয়েছেন বোলাররা। রুবেলের বিধ্বংসী হয়ে ওঠার দিনে আব্দুর রাজ্জাক দুটি ও জিয়াউর রহমান নিয়েছেন একটি করে উইকেট।

খুলনা পরে ৪ উইকেটে ১৫৪ তুলে দিন শেষ করেছে। অমিত মজুমদার ৫৯ ও তুষার ইমরান ৫৮ করে ফিরে গেছেন।

রাজশাহীর মোহর শেখ ও মুক্তার আলি ২টি করে উইকেট নিয়েছেন।

Tags: জাতীয় ক্রিকেট লিগ-২০১৯রুবেল হোসেনলিড স্পোর্টস
Previous Post

‘খোঁজ নেওয়া হবে প্রশাসনে কারা দুর্নীতিবাজ’

Next Post

বার্সার অর্ধেক স্কোয়াডই হাসপাতালে!

Next Post

বার্সার অর্ধেক স্কোয়াডই হাসপাতালে!

জমির জন্য নয়, মসজিদের জন্য আইনী লড়াই করেছি: আসাদউদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT