চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৮টি সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন চালু: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 অপরাহ্ন 18, অক্টোবর 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
স্বাস্থ্যমন্ত্রী কোভিড হাসপাতালগুলো নন-कोভিডে রূপান্তর বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড শুরুর সময় দেশে হাতে গোনা ২-১টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন থাকলেও বর্তমানে ৭৮টি সরকারি হাসপাতাল সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বাসস জানায়, রোববার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের সোসাইটি অব সার্জনস আয়োজিত ‘রোল অব সার্জন্স ইন কোভিড পেন্ডামিক : বাংলাদেশের প্রেক্ষিতে’ সংক্রান্ত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কোভিডে মারা যাওয়া চিকিৎসক নার্সসহ সকল দায়িত্বশীলদের প্রতি শোক জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘এই কোভিডে দেশের প্রায় ১১৫ জন অভিজ্ঞ চিকিৎসক মারা গেছেন। শুধু ২৬ জন সার্জন্সই মারা গেছেন। আরো অন্যান্য নার্স, পুলিশ, সাংবাদিকসহ দায়িত্বরত লোকজন মারা গেছেন। এই ক্ষতি পূরণ হবার নয়। তাদের এই ত্যাগের মাধ্যমে দেশের মানুষের কর্মক্ষেত্র সচল রয়েছে। তাই তাদের কাছে আমরা চির কৃতজ্ঞ। সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও আমরা চির কৃতজ্ঞ।’

‘সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ’ এর সভাপতি অধ্যাপক এ এইচ এম তৌহিদুল আলমের সভাপতিত্বে সেমিনারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. আজিজ, এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বিএমএ সাধারণ সম্পাদক ডা. মো. এহতেশামুল হক চৌধুরী, স্বাচিপ সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এ আজিজ, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লাহ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ’ এর সাধারণ সম্পাদক ডা. মো. নূর হোসেন ভূঁইয়া।

Tags: অক্সিজেনকোভিড হাসপাতালস্বাস্থ্যমন্ত্রী
Previous Post

গোপনে বিশ্ববিদ্যালয় ছাত্রীর গোসলের ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

Next Post

এল ক্ল্যাসিকোর আগুনে পুড়তে বসেছিল স্পেন!

Next Post
ফুটবল ম্যাচে দুই দলের খেলোয়াড়রা ঝগড়া করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এল ক্ল্যাসিকোর আগুনে পুড়তে বসেছিল স্পেন!

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: বিশ্বব্যাপী আক্রান্ত ৪ কোটি ছাড়ালো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT