চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:58 পূর্বাহ্ন 25, ডিসেম্বর 2020
in - সেমি লিড, অপরাধ
A A
সাপের বিষসহ আটক ৬ ব্যক্তির ছবি, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর দক্ষিণখান থেকে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. মাসুদ রানা, মো. ছফির উদ্দিন শানু , মো. তমজিদুল ইসলাম ওরফে মনির, মো. আলমগীর হোসেন, ফিরোজা বেগম এবং আসমা বেগম।

সেসময় তাদের কাছ থেকে ফ্রান্সের তৈরি ছয়টি কাঁচের জারে সাপের বিষ, বই, ডিভিডি, পাঁচটি মোবাইল ফোন ও ব্যাগ জব্দ করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এসপি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন রাজধানী ঢাকার দক্ষিণখানের গুলবার মুন্সি স্মরণী রােড এলাকায় কয়েকজন আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বিপুল পরিমান সাপের বিষ নিয়ে অবস্থান করছে। এমন খবর পেয়ে র‌্যাবের আভিযানিক দল বিকেল ৩টা ২০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানাের চেষ্টাকালে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা প্রথমে সাপের বিষ চোরাচালানের বিষয় অস্বীকার করে। পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে কাচের জারে রাখা ৮ কেজি ৯৬ গ্রাম (জারসহ) সাপের বিষ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। এছাড়াও তাদের সাথে থাকা সাপের বিষ সংক্রান্ত সিডি এবং বিষের ম্যানুয়াল বই, মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এই কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদে জানা যায় একটি নির্দিষ্ট গােষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে তারা অধিক মুনাফার লােভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে চোরাইপথে সাপের বিষ সংগ্রহ করে সরবরাহ করে আসছে। তারা সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এছাড়াও তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Tags: র‌্যাব-২সাপের বিষ
Previous Post

কানাডায় এবছর ভিন্ন রকম বড়দিন

Next Post

বড়দিনে স্বাস্থ্যবিধি মেনে গির্জায় গির্জায় চলছে প্রার্থনা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বড়দিনে স্বাস্থ্যবিধি মেনে গির্জায় গির্জায় চলছে প্রার্থনা

করোনার ভ্যাকসিনের বোতল ও ইনজেকশন সিরিঞ্জের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মডার্নার করোনা ভ্যাকসিনের প্রথম চালান কানাডায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT