চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৩৬ রানের উৎসবে ৬ রানে হারল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 পূর্বাহ্ন 11, জুন 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের একমাত্র ওয়ানডে। তাতে রীতিমত রান উৎসব হল। দুদলে মিলে করল ৭৩৬ রান। কিন্তু তাতেও ৬টা রান কম পড়ে গেল ইংল্যান্ডের। আর এই রানেই ইংলিশদের হারিয়েছে স্কটল্যান্ড।

জিম্বাবুয়ে ছাড়া অন্য কোনো টেস্ট দলের বিপক্ষে স্কটিশদের ওয়ানডে জয় ছিল না। এমন স্মরণীয় জয়ের পথে এডিনবরায় শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৩৭১ রান তোলে স্কটল্যান্ড। টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সহযোগী দেশগুলোর সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড এটি। জবাবে ৭ বল হাতে রেখে ৩৬৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

রোববার জিততে শেষ ১২ বলে ইংলিশদের দরকার ছিল ১১ রান, হাতে ২ উইকেট। শেষঅবধি যা অধরাই থাকে। লড়াইটা অবশ্য জমিয়ে তুলেছিলেন জনি বেয়ারস্টো আর জেসন রয়। দুজনে উদ্বোধনীতে ১২৯ রান তুলে ফেলেন বড় রান তাড়ায় নেমে, সেটিও মাত্র ৭৬ বলে।

রয় ৩২ বলে ৩৪ করে ফিরলে বেয়ারস্টোকে সঙ্গ দেন অ্যালেক্স হেলস। বেয়ারস্টো ৫৪ বলে সেঞ্চুরি তুলে নেন। ১২ চার ও ৬ ছক্কায় ৫৯ বলে ১০৫ রানে থামেন। হেলস ফেরেন ৫৬ বলে ৫২ রানে।

পরে জো রুট ২৫ বলে ২৯, ইয়ন মরগান ১৫ বলে ২০, মইন আলি ৩৩ বলে ৪৬, আর লিয়াম প্লাঙ্কেট ৪৫ বলে ৪৭ রানে অপরাজিত থাকলেও শেষদিকে উইকেট হারিয়ে ম্যাচও হাতছাড়া করে ইংলিশরা।

এর আগে ৮২ বলে ১০৩ রানের উদ্বোধনী জুটি পায় স্কটিশরা। টস হেরে ব্যাটিংয়ে এসে ম্যাথু ক্রস ও কাইল কোয়েটজার উদ্বোধনী জুটিতে শতক পেরিয়ে ভিত্তি এনে দেন। ৪৯ বলে ৫৮ রানে অধিনায়ক কোয়েটজার ফিরলে ভাঙে জুটি। ক্রস সাজঘরে হাঁটা দেন ৩৯ বলে ৪৮ রানে।

তিনে নেমে ঝড় তুলে সংগ্রহ এগিয়ে নেন ক্যালাম ম্যাক্লিওড। তিনি ৯৪ বলে ১৪০ রানের অপরাজিত ইনিংস সাজান ১৬ চার ৩ ছক্কায়। শেষদিকে বেরিংটন ৩৯, মানসি ৫৫ রান করে অবদান রেখে সংগ্রহ সাড়ে তিনশর উপরে টানেন।

Tags: লিড স্পোর্টস
Previous Post

শ্রীলঙ্কাকে সহজেই হারাল ক্যারিবীয়রা

Next Post

ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে জাহাজ ও কন্টেইনার জটের শঙ্কা

Next Post
চট্টগ্রাম বন্দরের দৃশ্য, জাহাজ ও কন্টেইনার শিপ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে জাহাজ ও কন্টেইনার জটের শঙ্কা

এখন বিএনপি কি ভারতের দালালি করছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT