চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭০ দিন ধরে আন্দোলনরত গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইটিই শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 26, ডিসেম্বর 2019
in গোপালগঞ্জ, শিক্ষা
A A

আসাদুজ্জামান বাবুল: ক্লাস ও চূড়ান্ত পরীক্ষা বর্জন করে বিভাগ পরিবর্তনের দাবিতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইজ্ঞিনিয়ারিং (ইটিই) বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা গত ৭০ দিনেও ক্লাসে ফেরেনি।

গত ১৭ অক্টোবর থেকে ওই বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগের শিক্ষার্থীরা তাদের ইটিই বিভাগকে ইইই বিভাগের সাথে একীভূতকরণের দাবিতে চূড়ান্ত পরীক্ষা ও ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। আর গত ২৭ নভেম্বর থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ না নিয়ে ক্লাস বর্জন করে বিভাগের সামনে অবস্হান কর্মসূচি পালন করছে তারা।

দাবির যৌক্তিকতা তুলে ধরে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন: ইটিই’র চাকরির ক্ষেত্র দিন দিন কমে যাচ্ছে। যেহেতু টেলিকমিউনিকেশন সংশ্লিষ্ট সকল চাকরির ক্ষেত্রেই ইইইকে প্রাধান্য দিয়ে থাকে, সেহেতু ইটিইকে ইইই বিভাগের সাথে একীভূত করার জন্যই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।

ইটিই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কামরুল হাসান বলেন: অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞপ্তিগুলোতে শুধুমাত্র সিএসই এবং ইইই চায় এমনকি বিটিসিএল যেখানে ইটিই কে প্রাধান্য দেয়ার কথা সেখানেও ইটিইকে রাখা হয় চতুর্থ স্হানে।

আগামী ১৫ জানুয়ারী থেকে আমরণ কর্মসুচি শুরু করা হবে এমন কথা উল্লেখ করে তৃতীয় বর্ষের ছাত্র কামরুল হাসান বলেন: ‘যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেয়া না হবে ঠিক ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

Tags: আন্দোলনগোপালগঞ্জবশেমুরবিপ্রবি
Previous Post

চমকে দিলেন কবরী, রোমাঞ্চিত সাবিনা ইয়াসমিন

Next Post

ফিলিপাইনে টাইফুনের আঘাতে ১৬ জন নিহত

Next Post

ফিলিপাইনে টাইফুনের আঘাতে ১৬ জন নিহত

‘নুর ভালো আছেন, ফারাবীর শ্বাস-প্রশ্বাসে সমস্যা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT