চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ মাস সমুদ্রে ভেসে ইন্দোনেশিয়ায় ৩০০ রোহিঙ্গার দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৬ মাস সমুদ্রে ভেসে থেকে প্রায় ৩০০ জন রোহিঙ্গার একটি দল সোমবার সকালে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে পৌঁছেছে বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

আছেনিস পুলিশ জানিয়েছে, লোকসুমাওয়ের উপকূলে কয়েক কিলোমিটার দূরে রোহিঙ্গাদের বহনকারী একটি কাঠের নৌকা মাঝরাতের দিকে দেখে স্থানীয় জেলেরা।

স্থানীয় পুলিশ প্রধান ইপটু ইরওয়ানস্যা সাংবাদিকদের বলেন, সর্বশেষ তথ্য অনুসারে সেখানে ২৯৭ জন রোহিঙ্গা রয়েছে, তাদের মধ্যে ১৮১ জন নারী ও ১৪ শিশু রয়েছে।

লোকসুমাওয়ের রেডক্রসের প্রধান জুনায়েদী ইয়াহিয়া বলেন, বর্তমানে তাদের একটি অস্থায়ী স্থানে রাখা হয়েছে। আশাকরি তাদের আজ কেন্দ্রে স্থানান্তরিত করা যাবে, তবে তাদের স্বাস্থ্য, বিশেষত করোনাভাইরাস সংক্রমণই আমাদের মূল চিন্তার বিষয়।

রোহিঙ্গাদের মধ্যে গুরুতর অসুস্থ ১৩ বছর বয়সী একজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা নারীরা প্লাস্টিকের ব্যাগে করে জিনিসপত্র বহন করছে এবং ছাদের উপর পুরুষেরা গাদাগাদি করে বসে রয়েছে।

এর আগে জুন মাসে আচেনিস জেলেরা ১০০ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করে। যাদের মধ্যে ৭৯ জন নারী ও শিশু ছিলো। যদিও ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠানোর হুমকি দিয়েছিলো।

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে রোহিঙ্গারা নৌকায় করে ভেসে বিভিন্ন দেশে যাওয়া শুরু করে। এমনকি বাংলাদেশের রোহিঙ্গা শিবিরগুলো থেকেও তারা পালিয়ে যায়।

রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে অলাভজনক গোষ্ঠী আরাকান প্রকল্পের পরিচালক ক্রিস লেওয়া বলেন, সোমবার আচেহতে যাওয়া রোহিঙ্গারা মার্চ মাসের শেষে বা এপ্রিলের প্রথম দিকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে সীমান্তে আরো কড়াকড়ি সৃষ্টি হওয়ায় মালয়েশিয়ার এবং থাই উভয় কর্তৃপক্ষই তাদের ফিরিয়ে দেয়।

তিনি যোগ করেন, চোরাচালানকারীরা রোহিঙ্গাদের কয়েকটি নৌকায় ভাগ ভাগ করে, যার মধ্যে কয়েকটি জুনে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় অবতরণ করতে সক্ষম হয়। তারপরও কয়েকশ’ রোহিঙ্গা রোববার রাত পর্যন্ত সমুদ্রেই অবস্থান করছিলো। চোরাচালানকারীরা এসব রোহিঙ্গাকে মূলত নৌকায় জিম্মি করে রেখেছিলো কারণ তারা তাদের চাহিদামতো টাকায় আদায় করতে ব্যর্থ হয়।

Tags: ইন্দোনেশিয়ারোহিঙ্গারোহিঙ্গা শরণার্থী
Previous Post

ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, আইসিইউ থেকে স্থানান্তর

Next Post

বিভেদের রাজনীতির ধারক ও বাহক বিএনপি: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের বিএনপি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভেদের রাজনীতির ধারক ও বাহক বিএনপি: ওবায়দুল কাদের

সঞ্জয় ক্যানসার চিকিৎসার জন্য হাসপাতালে, মাস্ক পরা অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যানসার আক্রান্ত সঞ্জয়: প্রথম কেমোথেরাপি সফল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT