চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ মাসে রাজস্ব আদায় ১ লাখ সাড়ে ১০ হাজার কোটি টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 25, জানুয়ারি 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A

চলতি (২০২০-২১) অর্থবছরের প্রথম ছয় মাসে (জুন-ডিসেম্বর) প্রায় এক লাখ ১০ হাজার ৫শ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

সোমবার রাজধানীর সেগুনবাগিচার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, ২০২০-২১ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৪১ হাজার ২২৫ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আদায় হয়েছে এক লাখ ১০ হাজার ৪৩৪ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হাজার ৭৯১ কোটি টাকা কম।

তিনি বলেন, গত বছরের ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ১০ হাজার ৪২৪ কোটি টাকা।

এ সময়ে আদায় হয়েছিল এক লাখ ৬ হাজার ৮৮ কোটি। অর্থাৎ গত বছরের তুলনায় আমাদের প্রবৃদ্ধি বেড়েছে ৪ দশমিক ১০ শতাংশ।

চেয়ারম্যান বলেন, আয়কর, কাস্টমস ও ভ্যাট এ তিন বিভাগ করোনার মধ্যেও অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের পরিশ্রমে এ রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে।

গত অর্থবছরে স্বাভাবিক পরিবেশ ছিল। কিন্তু এবার পরিবেশটাই ভিন্ন। তবে করোনা ভ্যাকসিন এসে গেছে, ভ্যাকসিন দেওয়াও শুরু হবে। আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসবো এবং আমাদের যে টার্গেট সেটি অর্জন করতে সক্ষম হবো।

তিনি আরও বলেন, মঙ্গলবার (২৬ জানুয়ারি) পালিত হবে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২১। বৈশ্বিক মহামারির কারণে এবারে আন্তর্জাতিক কাস্টমস দিবস কিছুটা স্বল্প পরিসরে পালিত হবে। সে কারণে এবারের র‌্যালি আয়োজনটি স্থগিত করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার একটি সেমিনার হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্মে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ।

Tags: এনবিআররাজস্ব আয়
Previous Post

কন্নড় অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Next Post

দিনাজপুরে পিকআপ ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

Next Post
দিনাজপুরে পিকআপ ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে পিকআপ ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT