চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

মধ্যাহ্ন বিরতি চলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 অপরাহ্ন 25, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিক পাকিস্তানকে ভালোভাবেই চেপে ধরেছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে জাগিয়েছে জয়ের আশা। পাকিস্তানের মাটিতে কোনো ফরম্যাটেই জয় নেই লাল-সবুজদের। হারের বৃত্ত ভেঙে টেস্ট জয়ের রোমাঞ্চকর সুযোগ তৈরি করেছে শান্তবাহিনী।

পঞ্চম দিনে সকালের সেশনে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান, আগেরদিন বিকেলে তারা হারিয়েছিল ১ উইকেট। ১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করা দলটি রোববার লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে সংগ্রহ করেছে ৬ উইকেটে ১০৮ রান।

৪ উইকেট হাতে রেখে এখনও পিছিয়ে রয়েছে ৯ রানে। ম্যাচের এখনো দুটি সেশন বাকি। অন্তত ৭২ ওভার খেলা হওয়ার কথা আছে আরও।

ড্রয়ের দিকে আগাতে থাকা ম্যাচ হঠাৎ করেই দেখা দিয়েছে ফলের আশা। দলীয় বোলিং নৈপুণ্যে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে শক্তভাবে।

থিতু হয়ে যাওয়া আবদুল্লাহ শফিক ৩৭ রান করে সাকিব আল হাসানের বলে সাদমান ইসলামের হাতে ক্যাচ দেন। পরের ওভারে মেহেদী হাসান মিরাজের প্রথম বলেই শূন্য রানে ফেনের আগা সালমান।

নাহিদ রানার বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন বাবর আজম। শূন্যতে জীবন পাওয়া পাকিস্তান তারকা করেন ২২ রান। রাওয়ালপিন্ডি টেস্টে ১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে থাকা স্বাগতিকরা ৬৬ রানে হারায় তৃতীয় উইকেট।

পরে সাকিব আল হাসান আঘাত হানেন ১ রানে থাকা সৌদ শাকিলকে, ৬৭ রানের সময়। পরের বাঁহাতি স্পিনার নেন আরও একটি উইকেট।

সকালে রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু হতেই সাফল্য পায় বাংলাদেশ। হাসান মাহমুদের হাত ধরে দিনের দ্বিতীয় ওভারে আসে সাফল‍্য। রিভিউ নিয়ে প্রতিপক্ষ অধিনায়ক শান মাসুদকে ফেরান ডানহাতি পেসার। উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দেয়ার আগে করেন ১৪ রান।
দ্বিতীয় ইনিংসে দলীয় ২৮ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। শনিবার ম্যাচের চতুর্থ দিনে পাকিস্তান শেষ করেছিল ১ উইকেটে ২৩ রান জমা করে।
Tags: বাংলাদেশ-পাকিস্তানমিরাজরাওয়ালপিন্ডি টেস্টলিড স্পোর্টসসাকিব
Previous Post

চট্টগ্রামের ফটিকছড়িতে এখনও পানিবন্দি হাজারো মানুষ

Next Post

তৎকালীন বিডিআরের ডিএডি রহিমের মৃত্যুতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

Next Post
শেখ হাসিনা ও ডিএডি রহিমের ছবি, রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

তৎকালীন বিডিআরের ডিএডি রহিমের মৃত্যুতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

আনসার সদস্যরা রাস্তার পাশে বিক্ষোভ করছে, একটি ব্যানার ধরে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভ অব্যাহত রেখেছে আনসার সদস্যরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT