চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬৯’র গণঅভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধ

লায়লা নওশিন by লায়লা নওশিন
10:59 পূর্বাহ্ন 09, ডিসেম্বর 2018
in বাংলাদেশ
A A

আগরতলা মামলায় বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার পর থেকেই তাঁর মুক্তির জন্য ঐক্যবদ্ধ হতে থাকে ছাত্রসমাজ। ১১ দফা দাবি তুলে ধরে তারা। ছাত্রদের পক্ষে লাখো মানুষ রাস্তায় নেমে এলে আন্দোলন রূপ নেয় গণঅভ্যুত্থানে; মুক্তি পান বঙ্গবন্ধু, পতন হয় আইয়ুব সরকারের।

১৯৬৮ সালে আগরতলা মামলায় গ্রেপ্তার বঙ্গবন্ধুসহ অন্যদের মুক্তির দাবিতে শুরু থেকেই সোচ্চার ছিল ছাত্র সংগঠনগুলো। পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানকে মৃত্যুদণ্ড দেয়ার পরিকল্পনা করছে এমন সংবাদে ছাত্রদের আন্দোলনে যোগ দেয় সাধারণ মানুষ।

রাজবন্দিদের নিঃশর্ত মুক্তিসহ ১১ দফা দাবি নিয়ে ৬৯ সালের ৪ জানুয়ারি ডাকসুসহ ৪টি ছাত্রসংগঠন মিলে গঠিত হয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। সংগ্রাম পরিষদের নেতৃত্বে ১৭ জানুয়ারি ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে যে আন্দোলন শুরু করে ধীরে ধীরে তা রূপ নেয় গণজাগরণে।

২০ জানুয়ারি ছাত্রদের মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্র ইউনিয়ন নেতা আসাদুজ্জামান। আসাদের রক্তমাখা শার্ট নিয়ে আন্দোলনে অংশ নিয়ে আইয়ুবের লৌহ শাসন তছনছ করে ২৪ জানুয়ারি গণঅভ্যুত্থান ঘটায় লাখো জনতা।  সেদিনও ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হন মতিউর, মকবুল ও রুস্তম, আর ময়মনসিংহে আলমগীর মনসুর মিন্টু।  ৬৯ এর উত্তাল দিনগুলোতে ছাত্রসমাজের নেতৃত্ব দিয়েছেন তখনকার তরুণ ছাত্রনেতা তোফায়েল আহমেদ।

১৪ ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হককে জেলের ভেতর হত্যা করা হলে প্রতিবাদে আবারো ফেটে পড়ে সাধারন মানুষ। ১৮ ফেব্রুয়ারি শহীদ হন রাজশাহী বিশ্বদ্যালয়ের তরুণ শিক্ষক শামসুজ্জোহা। ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবসে পল্টনের জনসমুদ্র থেকে শেখ মুজিবসহ রাজবন্দীদের মুক্তির জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়।

পরদিন দুপুর ১২টায় বঙ্গবন্ধু ও আগরতলা মামলার আসামিসহ সকল রাজবন্দীকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার।

একের পর এক কার্ফু উপেক্ষা করে শেখ মুজিবকে মুক্ত করার জন্য ঊনসত্তরে জনতার যে সমুদ্র সেদিন রাজপথে নেমেছিল তারাই ৭০’র নির্বাচনে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগকে বিজয়ী করে গড়ে তোলে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: আগরতলা মামলাগণঅভ্যুত্থানমুক্তিযুদ্ধলিড নিউজ
Previous Post

ম্যানচেস্টার সিটিও হারে!

Next Post

সালমান-আনুশকার নতুন মিশন

Next Post

সালমান-আনুশকার নতুন মিশন

এতদিন মেসির সঙ্গে ব্যালন ডি’অর লড়াইয়ে ছিল পেরেজ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT