চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬২ বছর পর কিউবার কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ক্যাস্ত্রো পরিবারের বাইরে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 পূর্বাহ্ন 17, এপ্রিল 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কিউবার কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ক্যাস্ত্রো পরিবারের বাইরে পরিবর্তন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে বিদায় নিচ্ছে কাস্ত্রো পরিবার। ৬২ বছরের মধ্যে এই প্রথম কাস্ত্রো পরিবারের কেউই আর নেতৃত্বের বড় কোনো পদে থাকবেন না। তবে দেশটির শীর্ষ নেতৃত্ব থেকে কাস্ত্রো পরিবার সরে দাঁড়ালেও নেতৃত্ব থাকছে সেই কমিউনিস্ট পার্টির হাতেই।

কমিউনিস্ট পার্টির চার দিনের দলীয় সম্মেলন শুরু হয় শুক্রবার। এ সম্মেলনেই ৮৯ বছর বয়সী রাউল কাস্ত্রো দেশের সর্বোচ্চ ক্ষমতাধর পদ তথা দলের ফার্স্ট সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াবেন। তার স্থলাভিষিক্ত হবেন কিউবার প্রেসিডেন্ট ৬০ বছর বয়সী মিগেল দিয়াস কানেল। এর মধ্য দিয়ে কিউবার রাজনীতিতে ছয় দশক ধরে চলা কাস্ত্রো পরিবারের আধিপত্য শেষ হচ্ছে। ছয় দশকের মধ্যে ফিদেল কাস্ত্রো কিউবা শাসন করেন ১৯৫৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত।

দিয়াস কানেল হবেন কমিউনিস্ট পার্টির তৃতীয় প্রথম সেক্রেটারি। এর পাশাপাশি তিনি প্রেসিডেন্ট পদেও বহাল থাকবেন। তা ছাড়া ১৯৫০’র দশকে কাস্ত্রো সমর্থিত অভ্যুত্থানের পর কিউবার প্রথম বেসামরিক নেতাও হবেন দিয়াস কানেল। এই অভ্যুত্থানের সময় জন্মও হয়নি দিয়াস কানেলের।

কিউবার এক সাবেক কূটনীতিক কার্লস আলসুগারায় প্রেসিডেন্ট দিয়াস সম্পর্কে বলেন, ‘দিয়াস হবেন রাজনৈতিক ও আদর্শগত সংগ্রামের সময়ের অংশ।’ দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিটের এক বিশেষজ্ঞ নরম্যান মিকি বলে, ‘এটা ভাবার কোনো কারণ নেই যে কাস্ত্রোর অনুপস্থিতিতে কমিউনিস্ট পার্টিতে বড় ধরনের পরিবর্তন আসছে।

’ ২০১৯ সালের মে মাসে নতুন একটি সংবিধান পাস করা হয়। ওই সংবিধানে এটা স্পষ্ট করা হয়েছে যে সমাজতন্ত্রের প্রতি দেশের প্রতিশ্রুতি অপরিবর্তনীয়।

নেতৃত্বে বদলের চেয়ে কিউবার সাধারণ মানুষের অনেক বেশি চিন্তা আর্থিক সঙ্কট নিয়ে। তিন দশকের মধ্যে সবচেয়ে বড় আর্থিক সঙ্কটে পড়েছে ওই দ্বীপরাষ্ট্র। মূল্যবৃদ্ধি, খাদ্যসামগ্রীর অভাব, নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য লম্বা লাইন আর স্বাধীনতার অভাবে জেরবার কিউবানেরা।

আর্থিক সংস্কারে কিউবা সরকারের কিছু ভুল পদক্ষেপ, ট্রাম্প ক্ষমতার সময়ে আমেরিকান নিষেধাজ্ঞা বাড়া ও করোনা অতিমারির ফলে পর্যটকের সংখ্যা কমাই কিউবার বর্তমান আর্থিক সঙ্কটের কারণ বলে মনে করেন বিশেষজ্ঞেরা। ২০২০ সালে ১১ শতাংশ আর্থিক বৃদ্ধি কমেছে। ১৯৯৩ সালের পরে এই প্রথম এত বড় ধাক্কা খেয়েছে কিউবার অর্থনীতি।

অনেকের মতে, মিগুয়েলের নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত না হলেও ধীরে ধীরে তরুণ প্রজন্মের চাপে কিছুটা বদল আনতে বাধ্য হচ্ছে কিউবান সরকার। ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রের হাতে থাকা অর্থনীতির দরজা বেসরকারি ক্ষেত্রের জন্য অনেকটাই খুলে দিয়েছে কিউবা। সম্প্রতি বাক্‌স্বাধীনতার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনাও করেছে তারা।

বিশেষজ্ঞদের মতে, মোবাইল ইন্টারনেটের দৌলতে এখন কিউবাতেও মাঝে মাঝেই বিক্ষোভ প্রদর্শনের জন্য একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন আন্দোলনকারীরা।

Tags: কমিউনিস্ট পার্টিকিউবা
Previous Post

হাসিটুকু থাক

Next Post

ভারতে একদিনে আক্রান্ত ২ লাখ ৩৩ হাজারের বেশি

Next Post
COVID-19 testing in India with healthcare worker administering swab test. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে একদিনে আক্রান্ত ২ লাখ ৩৩ হাজারের বেশি

বাংলাদেশের মতোই ভারতের ভোটাররা ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারির তীব্রতার ভেতরই ভারতে পঞ্চম দফার ভোট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT